ন ক ল চা পাতা জ ব্দ, জ রি মা না
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে র্যাব-৯ ও ভ্রাম্যমাণ আদালত যৌথ অভিযান চালিয়ে ১ হাজার কেজি নকল চা পাতা জব্দ করেছে। পরে জব্দকৃত নকল চা পাতা ধানের জমিতে ফেলে নষ্ট করা হয়। এসময় অভিযুক্ত একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১০ মার্চ) শ্রীমঙ্গল থানাধীন সিন্দুরখান ইউনিয়নের হামিদপুর গ্রামের আবদুর রহিম মিয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১১ মার্চ) সকালে এসব তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, নকল চা পাতা বাড়ির উঠানে রেখে রৌদ্রের মধ্যে শুকাচ্ছিলেন আবদুর রহিম। পরে তার বসত ঘরে তল্লাশি চালিয়ে ১ হাজার কেজি নকল চা পাতা উদ্ধার করা হয়। নকল চা পাতা প্রক্রিয়াজাতকরনের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি শ্রীমঙ্গল থানাধীন হামিদপুর গ্রামের আব্দুর বারিকের ছেলে।