• সিলেট, রাত ১১:৪৬, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে পাঁচ প্রতিষ্ঠানকে জ রি মা না

admin
প্রকাশিত মার্চ ১১, ২০২৬
মৌলভীবাজারে পাঁচ প্রতিষ্ঠানকে জ রি মা না

Manual3 Ad Code

মৌলভীবাজারে পাঁচ প্রতিষ্ঠানকে জ রি মা না

Manual2 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যকে সামনে রেখে নিরাপদ খাদ্য আইন-২০১৩ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন খাদ্য স্থাপনায় সমন্বনিত অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার বিকেল পর্যন্ত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরে অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল ইবনে ইদ্রিস। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মোঃ শাকিব হোসাইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আল-আমিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, সহায়ক স্টাফবৃন্দ, শ্রীমঙ্গল থানা ও মৌলভীবাজার জেলার পুলিশ লাইনের একটি টিম।

Manual4 Ad Code

অভিযানকালে শ্রীমঙ্গল উপজেলার পানসী রেস্টুরেন্টে বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হয়। যার মধ্যে অন্যতম পোড়া তেল, রান্নাঘর অত্যন্ত নোংরা, ফ্রিজে রান্না করা ও কাঁচা খাবার একত্রে সংরক্ষণ করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, খাদ্য পণ্যের সাথে রং মিশ্রণ করা, খাদ্যকর্মীদের যথাযথ পোশাক না থাকা, স্যাঁতসেতে পরিবেশ ও অস্বাস্থ্যকর উপায়ে তৈরি করা, বিষ্ঠাসহ ডিম সিদ্ধ ইত্যাদি। উক্ত অসংগতি পরিলক্ষিত হওয়ায় পানসী রেস্টুরেন্টেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় তাৎক্ষণিক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual7 Ad Code

পৃথক আরেক অভিযানে লন্ডন রেস্টুরেন্টে বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হয়। যেমন পোড়া তেল, রান্নাঘর অত্যন্ত নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, খাদ্য পণ্যের সাথে রং মিশ্রণ করা, ফ্রিজে রান্না করা ও কাঁচা খাবার একত্রে সংরক্ষণ করা, নোংরা ও মাছি যুক্ত পরিবেশে সবজি কাটছে ও খাবার উৎপাদন করছে, রান্না ঘরের পাশেই উন্মুক্ত ময়লা আবর্জনার ভাগার ইত্যাদি। উল্লেখিত কারণে লন্ডন রেস্টুরেন্টকে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual2 Ad Code

নূর ফুডস এন্ড রেস্টুরেন্টে অভিযানকালে বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হয় যেমন পোড়া তেল, ফ্রিজে রান্না করা ও কাঁচা খাবার একত্রে সংরক্ষণ করা, বজ্য ব্যবস্থাপনার জন্য পৃথকভাবে ঢাকনা সহ ডাস্টবিনের ব্যবস্থা নেই, কীটপতঙ্গ ও পোকামাকড় প্রবেশ রোধের ব্যবস্থা নেই, রান্নাঘর অত্যন্ত নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা। ফলে নূর ফুডস এন্ড রেস্টুরেন্টকে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোদ মিষ্টান্ন ভান্ডারে অভিযানকালে পোড়া তেল ও জিলাপিতে হাইড্রোজসহ বিভিন্ন অসংগতি পাওয়ায় তাৎক্ষণিক ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে রিজিক রেস্টুরেন্টে পোড়া তেল পাওয়া যায়, তৈরিকৃত দই এর গাঁয়ে মেয়াদ ও উৎপাদন তারিখ না থাকা, নোংরা ও স্যাঁতস্যাঁতে পরিবেশে খাদ্য উৎপাদন করা, রান্নাঘর অত্যন্ত নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, ইত্যাদি অসংগতি পরিলক্ষিত হওয়ায় রিজিক রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মৌলভীবাজার জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন জানান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বদ্ধপরিকর। ভেজাল ও ক্ষতিকারক উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com