• সিলেট, রাত ১২:৫১, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দুই মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

admin
প্রকাশিত মার্চ ১২, ২০২৬
দুই মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

Manual2 Ad Code

দুই মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন
অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারের মন্ত্রিপরিষদে নিয়োগ পাওয়া ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

Manual4 Ad Code

গেজেটে টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। আজ বৃহস্পতিবার তিনি জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ গ্রহণ করায় তার আগের পদটি শূন্য হয়। ওই পদে নিয়োগ পেলেন অ্যাডভোকেট আহমেদ আযম খান।

Manual7 Ad Code

অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ডেপুটি স্পিকার হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এরপর স্বেচ্ছায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদকসহ সব পর্যায়ের পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার কায়সার কামাল।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com