• সিলেট, রাত ৩:৩৯, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমান যা বলেন, তাই করে দেখান : সমবায় প্রতিমন্ত্রী

admin
প্রকাশিত মার্চ ১৩, ২০২৬
তারেক রহমান যা বলেন, তাই করে দেখান : সমবায় প্রতিমন্ত্রী

Manual7 Ad Code

তারেক রহমান যা বলেন, তাই করে দেখান : সমবায় প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন, তাই করে দেখান। ভোটের সময় দেওয়া হাতের কালি শুকানোর আগেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনি অঙ্গীকারগুলো দ্রুত বাস্তবায়ন হচ্ছে। ইতোমধ্যে দেশবাসীর কাছে তার সুফল দৃশ্যমান।

Manual1 Ad Code

আজ শুক্রবার বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীসহ নানা জনকল্যাণমূলক কর্মসূচি ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। স্বল্প সময়ের মধ্যেই তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে। ইতোমধ্যে পুরো দেশের দৃশ্যপট তিনি বদলে দিয়েছেন।

Manual1 Ad Code

সভায় আরো বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, জজকোর্টের জিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা বেগম।

Manual1 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com