• সিলেট, রাত ৪:২৪, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা, তাহেরকে উপনেতার স্বীকৃতি

admin
প্রকাশিত মার্চ ১৩, ২০২৬
ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা, তাহেরকে উপনেতার স্বীকৃতি

Manual1 Ad Code

ডা. শফিকুর রহমান ও ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

Manual2 Ad Code

ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা, তাহেরকে উপনেতার স্বীকৃতি
অনলাইন ডেস্ক

 

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও উপনেতা হিসেবে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

Manual6 Ad Code

বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, এয়োদশ জাতীয় সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য নিয়ে গঠিত ক্ষেত্রমত দল বা অধিসঙ্গের নেতা ডা. শফিকুর রহমানকে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২(১)(ট) বিধি ও বিরোধী দলের নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্পিকার।

অন্যদিকে একই প্রজ্ঞাপনে বলা হয়, বিরোধী দলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১’ অনুযায়ী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধী দলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দিয়েছেন।

আইন অনুযায়ী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও উপনেতাকে স্পিকারের স্বীকৃতি দিতে হয়। গত ১৭ ফেব্রুয়ারি বিরোধী দল জামায়াত জোটের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা ও ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে উপনেতা নির্বাচিত করা হয়। কিন্তু স্পিকার না থাকায় আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া যায়নি।

Manual8 Ad Code

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে হাফিজ উদ্দিন আহমদকে স্পিকার নির্বাচন করা হয়। এরপরই তিনি বিরোধীদলীয় নেতা ও উপনেতাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন।

বিডি-প্রতিদিন

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com