• সিলেট, রাত ১১:৪৬, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনগরে ইফতার সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত মার্চ ১৩, ২০২৬
রাজনগরে ইফতার সামগ্রী বিতরণ

Manual2 Ad Code

রাজনগরে ইফতার সামগ্রী বিতরণ

রাজনগর প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগরে মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী ও অসুস্থ রোগীদের নগদ অনুদান বিতরণ করা হয়েছে। আলহাজ আব্দুুল কাদির ফাউন্ডেশনের উদ্যোগে আলহাজ লিলজান বিবি মহিলা মাদরাসা প্রাঙ্গণে এ অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়।

 

Manual1 Ad Code

রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাদরাসার মুহতামিম আব্দুর রহমান সোহেলের সভাপতিত্বে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন ইত্তেফাকুল উলামা গড়গাঁও-এর সভাপতি মাওলানা আব্দুল করিম, মাওলানা নিজাম উদ্দীন, মাস্টার জামাল উদ্দীন, বাবুল ইসলাম, মুন্না মিয়া প্রমুখ।

 

আলহাজ আব্দুল কাদির ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল বলেন, এলাকার অসহায় দরিদ্র, অসুস্থ রোগিদের আর্থিক সহায়তা ও এবং অর্থাভাবে লেখাপড়া থেকে ঝড়ে পড়া শিশুদের যাতে লেখাপড়ায় সহায়তা করা যায় এই লক্ষ্যে আলহাজ আব্দুল কাদির ফাউন্দেশন কাজ করে যাচ্ছে।

Manual6 Ad Code

 

সামনের দিনগুলোতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদদ ব্যক্ত করেন।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

উপহার সামগ্রী হিসেবে তেল, চাল, ডাল, চিনি, আলু, সেমাইসহ বিভিন্ন সামগ্রী দেয়া হয়। এছাড়াও কয়েকজন ক্যান্সার আক্রান্ত ও হার্ট ছিদ্র রোগীকে নগদ আর্থিক অনুদান দেয়া হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com