• সিলেট, সকাল ১১:১৮, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মির্জা আব্বাসের ম স্তি ষ্কে অ স্ত্রো প চা র সম্পন্ন

admin
প্রকাশিত মার্চ ১৩, ২০২৬
মির্জা আব্বাসের ম স্তি ষ্কে অ স্ত্রো প চা র সম্পন্ন

Manual6 Ad Code

মির্জা আব্বাসের ম স্তি ষ্কে অ স্ত্রো প চা র সম্পন্ন

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শুক্রবার (১৩ মার্চ) চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী কিছুক্ষণ আগে তার অপারেশন সম্পন্ন হয়েছে।

ডা. রফিক জানান, এর আগে সকালে ওনার সিটি স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব কিছু পর্যালোচনা করে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে।

মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন বলে জানান তিনি। বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন।

Manual5 Ad Code

এসময় মির্জা আব্বাসের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার বলেও উল্লেখ করেন ডা. রফিক।

Manual8 Ad Code

এর আগে, এদিন জুমার নামাজের পর এভারকেয়ার হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বিস্তারিত অবহিত করা হয় তাকে।

উল্লেখ্য, গত বুধবার ইফতারির সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com