• সিলেট, বিকাল ৫:১৬, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব: তথ্যমন্ত্র‍ী

admin
প্রকাশিত মার্চ ২২, ২০২৬
ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব: তথ্যমন্ত্র‍ী

Manual3 Ad Code

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন

ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব: তথ্যমন্ত্র‍ী

অনলাইন ডেস্ক

 

Manual4 Ad Code

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব। দায়িত্ব পালন করতে ক্ষমতা লাগে। কিন্তু দায়িত্বহীন কোনো ক্ষমতা নেই। পাহাড়াদারকে আমরা ক্ষমতা দেই চোর-ডাকাত যাতে না ঢুকতে পারে। দারোয়ানের ক্ষমতা কি বাড়ির মালিকানা ক্ষমতা? বাড়ির মালিক তো ঘুমায়, কিন্তু বোকা দারোয়ান মনে করে, আমিই ক্ষমতাবান, আমিই মনে হয় মালিক।

রবিবার দুপুরে বরিশালের আগৈলঝাড়ায় নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিয়মকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্র‍ী বলেন, ‘একটা পদ্ধতিগতভাবে যখন জনগণের ক্ষমতা দখল করে রাখতে চায় তখন গণঅভ্যুত্থান তৈরি হয়। বিস্ফোরণ তৈরি হয়। দুপুরের রান্না করা খাবার পর্যন্ত প্রধানমন্ত্র‍ী খেতে পারে নাই। আজ আমরা ক্ষমতাসীন দল। এই উদাহরণ আমাদের ধারণ করতে হবে। যাতে আমরা কখনই এই ভুল দ্বারা আক্রান্ত না হই। আমরা যেন কখনই স্বৈরতান্ত্রিক রোগে আক্রান্ত না হই। যে কারণে নেতৃবৃন্দকে সবসময় সজাগ থাকতে হবে।’

Manual2 Ad Code

তিনি বলেন, ‘ক্ষমতাসীন রাজনীতিবিদদের বুঝতে হবে আমরা সবাই কিন্তু দারোয়ানের দায়িত্ব পালন করছি। ক্ষমতা মানেই জনগণ। আপনাদের কথা-বার্তায় কখনো যেন ঔদ্ধত্য প্রকাশ না পায়।’

Manual8 Ad Code

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপিসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

Manual6 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com