• সিলেট, বিকাল ৪:০৩, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আমরা বন্ধুতে বিশ্বাস করি : ভূমিমন্ত্রী

admin
প্রকাশিত মার্চ ২৭, ২০২৬
আমরা বন্ধুতে বিশ্বাস করি : ভূমিমন্ত্রী

Manual4 Ad Code

আমরা বন্ধুতে বিশ্বাস করি : ভূমিমন্ত্রী

 

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

শুক্রবার দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় কথা বলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

Manual5 Ad Code

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, আমাদের ঘোষণা সবার আগে বাংলাদেশ। কোনো প্রভু নয়, আমরা বন্ধুতে বিশ্বাস করি।

শুক্রবার দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, হাসিনা আমলে বিএনপির ওপর নির্যাতন করতো হেলমেট বাহিনী। ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পর সেই হেলমেটের মধ্য থেকে বের হয়ে এসেছে গুপ্ত বাহিনী। গুপ্ত বাহিনী আজকে দেশের মধ্যে মব সৃষ্টি করেছে৷

Manual5 Ad Code

তিনি আরও বলেন, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা আরও কঠিন। আজকে আমাদের প্রধানমন্ত্রী সেটা বুঝেছেন৷ আমাদের ঘোষণা সবার আগে বাংলাদেশ। কোনো প্রভু নয়, আমরা বন্ধুতে বিশ্বাস করি। বাংলাদেশের মানুষই আমাদের বড় শক্তি। মন্ত্রী, এমপি, মেয়রের দল নয় বিএনপি, এটা কর্মীদের দল। কর্মীরা এই দলের প্রাণ।

মিনু বলেন, আমরা ইচ্ছে করলে সরকারের ফাঁকা জমি দখল করে অফিস করতে পারি। ভূমি মন্ত্রণালয়ের অনেক খাস জায়গা আছে, ইচ্ছে করলে সেখানে অফিস করা যায়। কিন্তু বিএনপি এমন কাজ করবে না। আমরা মহাসচিবের নামে জায়গা কিনে অফিস করবো।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, রাজশাহী ৬ আসনের এমপি আবু সাঈদ চাঁদসহ জেলা বিএনপির নেতারা।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com