• সিলেট, সকাল ৬:৪৫, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নৌপরিবহনের সব প্রতিষ্ঠানকে জনবান্ধব ও লাভজনক করতে মন্ত্রী-প্রতিমন্ত্রীর নি র্দে শ

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২৬
নৌপরিবহনের সব প্রতিষ্ঠানকে জনবান্ধব ও লাভজনক করতে মন্ত্রী-প্রতিমন্ত্রীর নি র্দে শ

Manual8 Ad Code

নৌপরিবহনের সব প্রতিষ্ঠানকে জনবান্ধব ও লাভজনক করতে মন্ত্রী-প্রতিমন্ত্রীর নি র্দে শ

অনলাইন ডেস্ক

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

Manual1 Ad Code

মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে অবস্থিত বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয় পরিদর্শন করে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তারা।

নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মতবিনিময় সভায় নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বিআইডব্লিউটিসি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। তাই সেবার মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

Manual8 Ad Code

তিনি বিআইডব্লিউটিসিকে লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা মেনে চলার পাশাপাশি দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেন। কোনো রকম অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না মর্মে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিআইডব্লিউটিসিকে আরও কার্যকর ও গতিশীল হতে হবে।

তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় বিদ্যমান অসংগতি দূর করার ওপর জোর দেন এবং ফেরি ব্যবস্থাপনাকে আধুনিক ও উন্নত করার নির্দেশনা দেন। উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান করার পাশাপাশি উপকূলীয় ও প্রান্তিক অঞ্চলে সেবা সম্প্রসারণের কথাও উল্লেখ করেন তিনি। ফেরিতে যাত্রী পারাপারের সময় যাত্রী সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Manual4 Ad Code

মন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়েই বিআইডব্লিউটিসিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে লাভজনক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

Manual3 Ad Code

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি করে একে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন তিনি। একইসঙ্গে ফেরিঘাটের সংযোগ সড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. সলিম উল্লাহসহ মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com