• সিলেট, সকাল ৮:৪১, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মাস্টারপ্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক

admin
প্রকাশিত এপ্রিল ১, ২০২৬
মাস্টারপ্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক

Manual1 Ad Code

মাস্টারপ্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

 

মাস্টারপ্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। আজ বুধবার ডিএসসিসির নগর ভবনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ (ইউডিজেএফবি) এর কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

Manual4 Ad Code

সভায় নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আব্দুল্লাহ, সহসভাপতি ফয়সাল খান, সাধারণ সম্পাদক হাসান ইমন, উপদেষ্টা অমিতোষ পাল ও হেলিমুল আলমসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, পাকিস্তান আমলে শেরেবাংলা নগরকে দ্বিতীয় শহর হিসেবে মাস্টারপ্ল্যান করে রাখা হয়েছিল। বর্তমানে বাস্তবায়নে কিছুটা ব্যত্যয় হয়েছে। কিন্তু এখন ওই এলাকা অনেকটাই পরিকল্পিত শহর। অনেক বড় বড় রাস্তা। দেখতে খুবই সুন্দর। মন্ত্রণালয়ের অনেক বিভাগ ওই এলাকায় স্থানান্তর করা হয়েছে।

তিনি বলেন, ধূপখোলায় তিনটি মাঠ ছিল, সেখানে একটি মাঠ রেখে বাকি জায়গায় মার্কেট করেছে সাবেক মেয়র ব্যারিস্টার তাপস। এটা একদম ঠিক করেনি। নগরীতে এমনিতেই মাঠের সংকট। আমরা ওয়ার্ডভিত্তিক মাঠ করার চেষ্টা করছি। অন্তত দুটি ওয়ার্ড মিলে যেন একটি খেলার মাঠ করা যায়, সেটা গুরুত্ব দিয়ে কাজ করছি।

Manual4 Ad Code

আব্দুস সালাম বলেন, রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কিছু উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে আন্তঃজেলা বাসগুলো সরিয়ে কাঁচপুর টার্মিনালে নেওয়ার কাজ চলছে। কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের কাজ চলছে। এছাড়া কেরানীগঞ্জের বাঘৈরে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ করা হবে। এই আন্তঃজেলা বাস টার্মিনালগুলো হয়ে গেলে শহরের ভেতর জেলার বাস আসবে না। এতে যানজট অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে।

তিনি বলেন, রাজধানীতে বহু সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো সমাধানে সমন্বয় দরকার। এর জন্য প্রয়োজন নগর সরকার। নগর সরকার গঠন না হলে এসব সমস্যা সমাধান সম্ভব নয়। আশাকরি বর্তমান প্রধানমন্ত্রী সেদিকে যাবেন। এছাড়া ফুটপাত দখল, মার্কেট দখল, অনিয়ন্ত্রিত রিকশাসহ নগরীর সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য আমরা কাজ করছি।

বিডি-প্রতিদিন

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com