• সিলেট, রাত ১০:২০, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যবসায়ীদের কী কী সং ক ট আছে, জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৬
ব্যবসায়ীদের কী কী সং ক ট আছে, জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী

Manual2 Ad Code

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেওয়া

ব্যবসায়ীদের কী কী সং ক ট আছে, জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

ব্যবসায়ীদের কী কী সংকট আছে সেসব বিষয় জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী- এ কথা জানিয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে ব্যবসায়ীদের নানা সংকটের কথা বিগত দিনে আমরা শুনে এসেছি, প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের মুখ থেকে তাদের সমস্যার কথা শুনতে চেয়েছিলেন। তাদের কথাগুলোর একটা নোট নেওয়া হয়েছে। অনেক সমস্যার সমাধান হয়েছে, অনেকগুলো পেন্ডিং আছে, আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

জ্বালানি সংকট দেশের অর্থনীতির ওপর চাপ তৈরি হয়েছে, এ কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি বা সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্যোক্তাদের সরকারি সহায়তার কথা বলেছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বিদেশি ভ্রমণকারীদের জন্য ই-ভিসা চালুর দাবি জানিয়েছেন- এ কথা উল্লেখ করে তিনি বলেন, বিমানবন্দরে ঝামেলা ছাড়াই বিদেশি বিনিয়োগকারীরা যেন সহজে বাংলাদেশে আসতে পারেন তার ব্যবস্থা নেওয়া।

তিনি আরও বলেন, ব্যাংক ঋণের সুদহার কমানো, এনবিআর সংস্কার এবং নির্দিষ্ট ব্যবসায়ীদের ওপর করের বোঝা না চাপিয়ে করের আওতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন ব্যবসায়ীরা।

Manual7 Ad Code

অর্থমন্ত্রী বলেন, মাঝারি উদ্যোক্তাদের রফতানিতে উৎসাহিত করতে লাইসেন্স প্রাপ্তি সহজীকরণ এবং আমদানি-রফতানি ও বাণিজ্যের গতি আনতে গভীর সমুদ্রবন্দর চালুর আহ্বান জানিয়েছেন তারা।

দেশের বিনিয়োগ পরিবেশ চাঙা করা এবং শিল্পখাতের বিদ্যমান সংকট মোকাবিলার লক্ষ্যে শনিবার শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে হওয়া এ বৈঠককে সরকার ও বেসরকারি খাতের মধ্যে নতুন এক সংলাপের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাশাপাশি বিভিন্ন শিল্পখাতের প্রতিনিধিত্বকারী শীর্ষ উদ্যোক্তারাও এতে অংশ নেন।

Manual6 Ad Code

বিডি প্রতিদিন/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com