• সিলেট, দুপুর ১:৪৯, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জামায়াত এমপিকে স্পিকার

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৬
জামায়াত এমপিকে স্পিকার

Manual7 Ad Code

আজ মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি : ভিডিও থেকে নেওয়া

আলটিমেটাম দেয়ার জায়গা রাজপথ, সংসদ নয়: জামায়াত এমপিকে স্পিকার

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

 

 

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানকে উদ্দেশ্য করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আল্টিমেটাম দেওয়ার জায়গা রাজপথ, সংসদ নয়। এখানে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখার জন্য আলাপ হচ্ছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলামকে উদ্দেশ করে তিনি এ মন্তব্য করেন।

এর আগে ভোলায় জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে গ্রেফতার করার ঘটনায় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম।

এ সময় তিনি অফিস চলাকালীন সময়ের মধ্যে মামলা প্রত্যাহার করে তাকে মুক্তির দাবিও জানান।

Manual2 Ad Code

এর প্রেক্ষিতে স্পিকার বলেন, এটি কোনো পয়েন্ট অফ অর্ডার নয়। এ ব্যাপারে বিরোধীদলের নেতার সাথে কথা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।

বিডি-প্রতিদিন

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com