• সিলেট, দুপুর ১:২৫, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদের আগেই সব শিশুকে হামের টিকা দেওয়া সরকারের লক্ষ্য-প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

admin
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৬
ঈদের আগেই সব শিশুকে হামের টিকা দেওয়া সরকারের লক্ষ্য-প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

Manual1 Ad Code

ঈদের আগেই সব শিশুকে হামের টিকা দেওয়া সরকারের লক্ষ্য-প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক

 

আসন্ন ঈদুল আজহার আগে, অর্থাৎ আগামী ২১ মে-এর মধ্যে দেশের সব শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, দেশে নতুন করে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। টিকাজনিত পূর্ববর্তী সংকটের প্রভাব এখনো রয়ে গেছে। বর্তমান সরকার এ পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বের সঙ্গে কাজ করছে।

Manual6 Ad Code

বর্তমানে ১৮ জেলার ৩০ উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশালে টিকা দেওয়া হবে। এরপর ৩ মে থেকে সারাদেশে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হবে।

Manual1 Ad Code

উপদেষ্টা জানান, প্রথম ধাপে ৩০টি উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় কার্যক্রম চালানো হবে। পরে পরিস্থিতি অনুযায়ী ধাপে ধাপে সারা দেশে তা সম্প্রসারণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে পুরো কার্যক্রম শেষ করার লক্ষ্য রয়েছে।

Manual3 Ad Code

তিনি বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সংক্রমণ প্রতিরোধে সরকারি হাসপাতালগুলোতে আইসোলেশন ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল এবং জেলা-উপজেলা হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, হাম প্রতিরোধযোগ্য একটি রোগ। তবুও শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।

তিনি আরও জানান, স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে, যার প্রায় ৮০ শতাংশ নারী হবেন।

Manual5 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com