• সিলেট, রাত ১২:১১, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ

admin
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৬
কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ

Manual7 Ad Code

কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

 

দেশে উদ্বেগজনকভাবে হামের প্রাদুর্ভাবের মধ্যে হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচির পরিসর আগামীকাল রবিবার (১২ এপ্রিল) থেকে বাড়ানো হয়েছে। এ পর্যায়ে ঢাকার দুই সিটি, ময়মনসিংহ এবং বরিশাল সিটি করপোরেশন এলাকায় এ টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। এরপর আগামী ২০ এপ্রিল থেকে এ কার্যক্রম সারা দেশে শুরু হবে।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উপপরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ জানান, এই চার মহানগরীতে ৬ মাস থেকে ৫ বছর বয়সি ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ শিশুকে টিকা দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Manual3 Ad Code

এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ, তাদেরকে এ সময়ে টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর সেটি দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

Manual5 Ad Code

এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি সব শিশু এমআর টিকা পাবে। আগে টিকা নেয়া থাকলেও চলমান ক্যাম্পেইনের আওতায় পুনরায় টিকা নেয়া যাবে।

Manual4 Ad Code

সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com