• সিলেট, বিকাল ৫:০৭, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৬
টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Manual7 Ad Code

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

 

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার সকালে তিনি গাড়িযোগে টেকনাফ স্থলবন্দরে যান।

Manual4 Ad Code

বন্দর কর্তৃপক্ষ জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টেকনাফ স্থলবন্দর পৌঁছালে শুভেচ্ছা জানানো হয়। এরপর সেখান থেকে তিনি টেকনাফ স্থলবন্দরের জেটি ঘাটে যান। সেখানে জেটিঘাটের পরিস্থিতি দেখেন। তারপর ঘুরে ঘুরে বন্দরের গুদাম, ভবন এবং বন্দরের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এছাড়া বন্দর ভবনের ওপর উঠে নাফ নদী জলসীমা দেখেন।

Manual6 Ad Code

স্থলবন্দর পরিচালনাকারী সংস্থা ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেড টেকনাফের মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে মন্ত্রীকে বন্দরের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের কারণে কখন থেকে স্থলবন্দরের কার্যক্রম স্থবির রয়েছে, সেটি জানানো হয়।’

টেকনাফ স্থলবন্দর পরিদর্শনকালে কক্সবাজারের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও লুৎফুর রহমান কাজল, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর, প্রশাসন ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com