• সিলেট, দুপুর ১২:৩০, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রমনার বটমূলে বর্ষবরণ ছায়ানটের

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৬
রমনার বটমূলে বর্ষবরণ ছায়ানটের

Manual2 Ad Code

সংগৃহীত ছবি

Manual4 Ad Code

 

রমনার বটমূলে বর্ষবরণ ছায়ানটের

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

 

রাজধানীর রমনার বটমূলে সূর্যোদয়ের পর শুরু হয় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। মঙ্গলবার ভোর সোয়া ৬টায় রমনার বটমূলে সূচনা হয় এ ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠানের।

এবারের বার্তা, ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’ সেখানেই বাঙালির জয়। ছায়ানটের ৫৯তম অনুষ্ঠান সাজানো হয়েছে সকালের স্নিগ্ধ প্রকৃতি এবং মানব ও দেশপ্রেমের গানের পাশাপাশি লোক জনজীবনের সুর দিয়ে। সব মিলিয়ে বাঙালি সমাজকে বিগত বছরের সব ‘প্রতিকূলতা, আবর্জনা’ দূর করে নতুন বছরে ‘আরো মানবমুখী’ হওয়ার প্রত্যয়। এদিন আজন্ম বাংলা সংস্কৃতির চর্চা ও প্রসারে নিয়োজিত ছায়ানটের এবারের আহ্বান, ‘আমরা নির্বিঘ্নে সংস্কৃতি চর্চা করতে চাই’।

নতুন বছরকে বরণ করতে আয়োজনের কমতি নেই রমনার বটমূলে। বাঙালি সংস্কৃতিকে লালন করে ঐতিহ্যগতভাবে বর্ষবরণের আয়োজন করে আসছে ছায়ানট। নতুন বছরকে তাই বরণ করে নেওয়া হয় সুরের মূর্ছনায়।

Manual5 Ad Code

ভোর সোয়া ৬টায় অনুষ্ঠান শুরু হয় ‘জাগো আলোক-লগনে’ গানের পরিবেশনা দিয়ে। এবারও অনুষ্ঠান সাজানো হয় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন সাঁই, দ্বিজেন্দ্রলাল রায়, অজয় ভট্টাচার্য, আবদুল লতিফ, জ্যোতিরিন্দ্র মৈত্রের গান দিয়ে। পাশাপাশি রয়েছে লোকগান।

Manual1 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com