• সিলেট, রাত ১০:৪৮, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৬
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন

Manual5 Ad Code

টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকার, ‘নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম’

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

 

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম টিপাইমুখ বাঁধ নিয়ে বলেছেন, আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম। বাংলাদেশের সিলেট সীমান্তের ১০০ কিলোমিটার উজানে ভারতের বরাক নদীতে টিপাইমুখ বাঁধ দেয়া হয়।

Manual4 Ad Code

আজ বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের পরিপ্রেক্ষিতে স্পিকার এই মন্তব্য করেন। বাংলাদেশেরই সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধে ভারত টিপাইমুখ বাঁধ চালু করেছিল।

এদিন অধিবেশনে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের এক প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর উত্তরের পর স্পিকার ফ্লোর নিয়ে এই ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। এর আগে সংসদ সদস্য এম এ মালিক তার প্রশ্নে কালবৈশাখী ও পাহাড়ি ঢলের কারণে সিলেটের মানুষের সীমাহীন দুর্ভোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘বরাক নদীর উজানে ভারতের টিপাইমুখ বাঁধের কারণে বর্ষায় যেমন অকাল বন্যা হয়, তেমনি শুষ্ক মৌসুমে পানির অভাবে মানুষ চরম ভোগান্তিতে পড়ে। এই বাঁধের ফলে সৃষ্ট পরিবেশগত বিপর্যয় ও পানিশূন্যতা রোধে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা কী?’

Manual5 Ad Code

জবাবে পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘টিপাইমুখ বাঁধের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ। এই সমস্যা সমাধানে আমি দ্রুতই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব এবং ভবিষ্যতে এই সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।’

মন্ত্রীর বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এই যে টিপাইমুখ বাঁধ, এটি নিয়ে অনেক রাজনীতি হয়েছে। কিন্তু সত্য হচ্ছে, এটি বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধেই ভারত চালু করার সুযোগ পেয়েছিল। আজ আমরা তার ফল ভোগ করছি।’

বিডি প্রতিদিন

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com