• সিলেট, সকাল ১০:৫১, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কুয়াকাটায় প্রাইভেট ফ্লাইট চালু করতে চাইলে অবকাঠামো গড়ার চেষ্টা করা হবে: প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৬
কুয়াকাটায় প্রাইভেট ফ্লাইট চালু করতে চাইলে অবকাঠামো গড়ার চেষ্টা করা হবে: প্রধানমন্ত্রী

Manual1 Ad Code

কুয়াকাটায় প্রাইভেট ফ্লাইট চালু করতে চাইলে অবকাঠামো গড়ার চেষ্টা করা হবে: প্রধানমন্ত্রী

 

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

কুয়াকাটা বিমানবন্দর স্থাপনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রাইভেট কোম্পানি যদি সেখানে ফ্লাইট অপারেট করতে চায়, আমরা সরকারের পক্ষ থেকে সেখানে তাকে অবকাঠামো যতটুকু সম্ভব তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব। তবে অবশ্যই যাচাই বাচাইয়ের ভিত্তিতে আমাদের এটি করতে হবে।

Manual4 Ad Code

বুধবার সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পটুয়াখালী-৪ আসনের এমপি এবিএম মোশাররফ হোসেন সম্পূরক প্রশ্ন রেখে বলেন, কুয়াকাটায় পর্যটন কেন্দ্র আছে, নৌ একটা ঘাটি আছে। ওখানে একটি ক্যান্টেনমেন্ট আছে, পায়রা বন্দর আছে। এর সঙ্গে যদি দ্রুতগতিতে একটি বিমানবন্দর করা যায় তাহলে কুয়াকাটাকে হয়তো আরও একটি গুরুত্বপূর্ণ পর্যটন হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। বিমানবন্দর করা যায় কী না?

Manual4 Ad Code

জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, বিমানবন্দরের বিষয়টি অর্থনীতির সঙ্গে সম্পর্কিত। সেখানে বিমানের ফ্লাইট হয়তো পরিচালনা করা যাবে কিন্তু সেটি যদি লস হয় তাহলে পাবলিকের পকেট থেকে পয়সাটা যাবে। কাজেই সেটি বোধহয় বিজনেস ওয়াইজ খুব একটা ভালো হবে না। তবে কোনো প্রাইভেট কোম্পানি যদি সেখানে ফ্লাইট অপারেট করতে চায়, আমরা সরকারের পক্ষ থেকে সেখানে তাকে ইনফ্রাস্ট্রাকচারটা যতটুকু সম্ভব তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব। তবে অবশ্যই যাচাই বাচাইয়ের ভিত্তিতে আমাদের এটি করতে হবে।

তিনি আরও বলেন, সরকারের যেমন কোনো লোকসান হোক তা আমরা চাই না, তেমনি কোনো উদ্যোক্তা উদ্যোগ গ্রহণ করে ব্যর্থ হোক বা তাদের প্রচেষ্টা বিফলে যাক- সেটিও আমাদের কাম্য নয়।

সংসদ সদস্য হুমাম চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রাইভেট স্কুলগুলোর ক্ষেত্রে সরকারের একটি গাইডলাইন অবশ্যই আছে। সরকারের একটি গাইডলাইন আছে। সেই গাইডলাইনের ভিত্তিতেই তারা পরিচালনা করে থাকে।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com