• সিলেট, সকাল ১০:৫০, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সংসদে বাণিজ্যমন্ত্রী

admin
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৬
সংসদে বাণিজ্যমন্ত্রী

Manual6 Ad Code

ইনসেটে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির

সংসদে বাণিজ্যমন্ত্রী
২১ দেশে কাজ করছে বাংলাদেশের ২৪ বাণিজ্যিক উইং

অনলাইন ডেস্ক

 

 

বর্তমানে বিশ্বের ২১টি দেশে বাংলাদেশের ২৪টি বাণিজ্যিক উইং রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

Manual3 Ad Code

সোমবার জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এতথ্য জানান।

Manual6 Ad Code

মন্ত্রী জানান, রপ্তানি বাজার সম্প্রসারণ ও বিনিয়োগ আকর্ষণে যেসব মিশনগুলোতে বাণিজ্যিক উইং কাজ করছে সেগুলো হলো- ব্রাসেলস, প্যারিস, বার্লিন, মাদ্রিদ, জেনেভা, লন্ডন, মস্কো, আঙ্কারা, ক্যানবেরা, অটোয়া, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলস, বেইজিং, কুনমিং, নয়াদিল্লি, কলকাতা, তেহরান, টোকিও, জেদ্দা, ব্রাসিলিয়া, কুয়ালালামপুর, সিউল, সিঙ্গাপুর ও দুবাই।

তিনি বলেন, রপ্তানি বাজার সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সরকার বিশ্বের বিভিন্ন রাষ্ট্র, অর্থনৈতিক জোট ও অঞ্চলের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক পর্যায়ে কৌশলগত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) গঠনে অগ্রাধিকার দিয়েছে। জাতীয় স্বার্থ সুরক্ষা নিশ্চিত করে কৃষি, শিল্প ও সেবা খাতের সক্ষমতা বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে শুল্ক হ্রাস ও অশুল্ক বাধা কমানোর কাজ চলছে। এর ফলে রপ্তানি বৈচিত্র্য বাড়বে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে।

Manual6 Ad Code

পণ্য বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করে খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অংশগ্রহণ এবং বিভিন্ন দেশে বাণিজ্য প্রতিনিধিদল পাঠানো হচ্ছে। এছাড়া আমদানি ব্যয় হ্রাসে জাতীয় বাজেটে প্রায় ১১০টি পণ্যের শুল্ক রহিত এবং ৬৫টি পণ্যের শুল্ক হ্রাস করা হয়েছে।

Manual3 Ad Code

রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে সরকার বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমদানিকারক ও রপ্তানিকারকদের মধ্যে উদ্ভূত বাণিজ্যিক বিরোধসহ যেকোনো জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com