• সিলেট, রাত ১১:৫৮, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন

admin
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৬
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন

Manual1 Ad Code

সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ
‘পরিকল্পনা ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়’

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

 

Manual5 Ad Code

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, পরিকল্পনা ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। তিনি আজ বৃহস্পতিবার ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (GPMS)’ শীর্ষক কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপকের বক্তব্যে এ কথা বলেন।

Manual3 Ad Code

সিনিয়র সচিব বলেন, এতদিন সরকারি পর্যায়ে শুধুমাত্র প্রাপ্ত বাজেট এবং খরচের ওপর কাজের মূল্যায়ন করা হতো। এটা আসলে কোনো বৈজ্ঞানিক পদ্ধতি না। বর্তমানে GPMS পদ্ধতিতে আজকে আমরা যে অবস্থায় আছি সেখান থেকে তিন বছর পর বা পাঁচ বছর পর কি লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন করতে চাই তার পরিকল্পনা করা যায় এবং বছরওয়ারি ভাগ করে কাজ করা যায়। GPMS মনিটরিং সিস্টেমের মাধ্যমে দপ্তরগুলো কতভাগ কাজ করতে পারছে তা সহজে পরিমাপ করা যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, সরকারি কার্যক্রমে দক্ষতা, জবাবদিহিতা, স্বচ্ছতা ও জনসেবার মানোন্নয়নের লক্ষ্যে ২০১৪-১৫ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ’র প্রবর্তন করা হয়। এই পদ্ধতির আওতায় মন্ত্রণালয় বা বিভাগ ও তাদের অধীন দপ্তর বা সংস্থাসমূহ সরকারের বিভিন্ন পরিকল্পনা, কৌশল এবং অঙ্গীকারের আলোকে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ থাকে। তবে এপিএ কাঠামোতে কিছু সীমাবদ্ধতা চিহ্নিত হওয়ায় একটি অধিকতর বাস্তবমুখী ও ফলাফলভিত্তিক কর্মসম্পাদন ব্যবস্থার রূপান্তর প্রয়োজন হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে সরকার একটি নতুন কর্মসম্পাদন মূল্যায়ন কাঠামো ‘সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি’ (GPMS) চালুর সিদ্ধান্ত গ্রহণ করে। এটি একটি নিয়মিত, কাঠামোবদ্ধ ও তথ্যপ্রযুক্তিনির্ভর পরিবীক্ষণ ব্যবস্থা, যা প্রাতিষ্ঠানিক পরিকল্পনার সঙ্গে বাস্তবায়নের সংযোগ স্থাপন করে এবং লক্ষ্যভিত্তিক ফলাফল অর্জনের ওপর গুরুত্ব প্রদান করে।

বিডি-প্রতিদিন

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com