• সিলেট, সকাল ৯:২৩, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি ইশরাক, সম্পাদক মন্টি

admin
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৬
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি ইশরাক, সম্পাদক মন্টি

Manual8 Ad Code

ইশরাক হোসেন (বামে) এবং ড. কে এম আই মন্টি।

 

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি ইশরাক, সম্পাদক মন্টি

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

 

 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে সভাপতি এবং ড. কে এম আই মন্টিকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে ২৪/১১/২০২৫ ইং তারিখে ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে অদ্য ২৩/০৪/২০২৬ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে সভাপতি এবং ড. কে এম আই মন্টিকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো।

Manual6 Ad Code

কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন জাহেদুল হক শামীম। এছাড়াও, আরও ২০ জনকে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টির সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও, সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন ১৩ জন।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com