• সিলেট, ভোর ৫:৫০, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেছেন

admin
প্রকাশিত মে ১৬, ২০২৬
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেছেন

Manual3 Ad Code

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেছেন

আওয়ামী লীগ সরকার আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
বাসস

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেছেন, গত ১৬ বছরের শাসনামলে আওয়ামী লীগ সরকার দেশের বিভিন্ন খাতের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক খাতকে ধ্বংস করেছে।

তিনি বলেন, তৎকালীন সরকারের সময়ে দেশের কোটি কোটি টাকা লুটপাট হয়েছে এবং জনগণের অর্থ আত্মসাৎ করা হয়েছে। বর্তমান সরকার সেই অবস্থা থেকে দেশকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা করছে।

Manual6 Ad Code

শনিবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কর্মসংস্থান ব্যাংক-এর ২৮৯তম শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. এ এফ এম মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী, জেলা প্রশাসক সৈয়দা নূরজাহান আশরাফী এবং পুলিশ সুপার মোঃ মেহনাজুল আলম।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, ব্যাংকের কথা শুনলে মানুষের মনে দু’টি চিত্র ভেসে ওঠে একটি ভালো এবং অন্যটি খারাপ। কর্মসংস্থান ব্যাংক যেন ইতিবাচক ভাবমূর্তি নিয়ে এগিয়ে যেতে পারে, সে জন্য কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

Manual1 Ad Code

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের জন্য আওয়ামী লীগই দায়ী ছিল। তাদের অনিয়ম, ফ্যাসিবাদী আচরণ সাধারণ মানুষ এমনকি দলীয় নেতাকর্মীরাও পছন্দ করেনি।

তারেক রহমান দেশের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে দেশ পরিচালনা করতে চান বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে, যার মাধ্যমে প্রত্যেক পরিবার মাসে আড়াই হাজার টাকা করে পাবে। কৃষকদের কৃষক কার্ড দেওয়া হবে এবং মসজিদের ইমাম ও মন্দিরের সেবায়েতদের মাসিক ভাতা প্রদান করা হবে বলেও জানান তিনি।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com