• সিলেট, ভোর ৫:২৪, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ওষুধসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী নিউজিল্যান্ড

admin
প্রকাশিত মে ১৮, ২০২৬
ওষুধসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী নিউজিল্যান্ড

Manual4 Ad Code

ওষুধসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী নিউজিল্যান্ড
বাসস

 

ওষুধ শিল্প, পর্যটন, উচ্চশিক্ষা এবং খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে নিউজিল্যান্ড।

সোমবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন এ আগ্রহের কথা জানান।

Manual8 Ad Code

এ সময় তারা বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

সাক্ষাৎকালে হাইকমিশনার ওষুধ শিল্প, পর্যটন, উচ্চশিক্ষা এবং খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ততা জোরদার করতে নিউজিল্যান্ডের গভীর আগ্রহ প্রকাশ করেন।

Manual1 Ad Code

তিনি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এ বিষয়ে আরও নেতৃত্বমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং সবুজ অর্থনীতি গঠনে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

Manual6 Ad Code

তিনি বলেন, বিশ্ব পরিমণ্ডলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর নেতৃত্ব দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

বিডি-প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com