• সিলেট, রাত ১১:৫২, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

admin
প্রকাশিত মে ১৯, ২০২৬
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

Manual5 Ad Code

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

Manual7 Ad Code

 

অনলাইন ডেস্ক

 

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে সরকার কাজ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভূমিকম্পের আশঙ্কা আছে, এমন বাস্তবতায় ফায়ার সার্ভিসের সার্বিক উন্নয়ন ও অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় জরুরি।

Manual1 Ad Code

মঙ্গলবার সকালে রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সব দুর্যোগে-বিপদে মানুষের পাশে ছুটে যায় ফায়ার সার্ভিস সদস্যরা। তাই তাদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, জনবল বৃদ্ধি ও সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার।

তিনি বলেন, ফায়ার ফাইটাররা দেশের মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক। দেশের প্রাকৃতিক দুর্যোগ গুলোতে ফায়ার সার্ভিসের ভূমিকা দিনদিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

Manual8 Ad Code

মন্ত্রী আরও বলেন, ফায়ার সার্ভিস সদস্যদের জন্য আধুনিক সরঞ্জামসহ আরো সুযোগ-সুবিধা প্রয়োজন। সারাদেশে ৫৩৮ টি ফায়ার স্টেশন রয়েছে তা পর্যাপ্ত নয়। ইতিমধ্যে আরও ২০ টি ফায়ার স্টেশন নির্মাণের কাজ চলমান রয়েছে। অ্যাম্বুলেন্স সেবা বাড়ানোর জন্য ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজ চলমান রয়েছে। ডুবুরিদের সক্ষমতা বাড়াতে আরো আধুনিকায়নের জন্য কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ সক্ষমতা বাড়াতে মুন্সিগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস একাডেমি নির্মাণের কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের সেবা সহজিকরণ ও স্বচ্ছতা ও সহজলভ্য করার জন্যই ফায়ার লাইসেন্স এর ব্যবস্থা করা হয়েছে।

এদিন পাসিংআউট করে বাহিনীতে যুক্ত হয়েছেন আড়াই শতাধিক সদস্য। তাদের মধ্যে বুনিয়াদী ৯ জনকে পদক পরিয়ে দেন মন্ত্রী। এছাড়া রাষ্ট্রীয় বীরত্বপূর্ণ অবদান রাখায় ২০ জনকে পদক পরিয়ে দেন তিনি। গত তিন বছরের জন্য পদক পাবেন আরও ১৩৮ জন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহিদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ অনেকে।

Manual1 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com