• সিলেট, বিকাল ৫:১৬, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ

admin
প্রকাশিত মে ১৯, ২০২৬
ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ

Manual8 Ad Code

ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ
অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

 

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার এবং ইইউর সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণে সরকার আগ্রহী বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual1 Ad Code

মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা জানান।

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্ভাবনা এবং নন-ট্যারিফ বাধা অপসারণের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উভয় পক্ষই বাণিজ্য পরিবেশ আরও সহজ, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, রপ্তানি বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসায়িক কার্যক্রম সহজ করতে সরকার নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারে কাজ করছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নন-ট্যারিফ বাধা কমানো, আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজ করা এবং ব্যবসায়ীদের বাস্তব সমস্যার কার্যকর সমাধানে সরকার আন্তরিক।

এ ছাড়া আমদানি নীতি আদেশের খসড়া মতামতের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ব্যবসায়ীদের আস্থা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে।

Manual8 Ad Code

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে গঠনমূলক আলোচনা ও যৌথ উদ্যোগের মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং বিদ্যমান বাধা দূরীকরণে বাংলাদেশ সরকারের ইতিবাচক উদ্যোগ প্রশংসনীয়। তবে কিছু জটিল বিষয়ের টেকসই সমাধানে আরও গভীরভাবে কাজ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অভিজ্ঞতা ও মতামতের মাধ্যমে সহযোগিতা করতে প্রস্তুত।

Manual5 Ad Code

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com