• সিলেট, রাত ১১:৩৮, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে মরক্কোর উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল

admin
প্রকাশিত মে ২১, ২০২৬
নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে মরক্কোর উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল

Manual5 Ad Code

বাংলাদেশ-মরক্কো প্রথম বিটুবি প্ল্যাটফর্ম উদ্বোধন
নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে মরক্কোর উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল
অনলাইন ডেস্ক

 

Manual8 Ad Code

দক্ষিণ-দক্ষিণ বাণিজ্য সহযোগিতার ক্ষেত্রে এক মাইলফলক হিসেবে বাংলাদেশ-মরক্কো প্রথম দ্বিপাক্ষিক বিজনেস-টু-বিজনেস (B2B) প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মরক্কোর রাজধানী রাবাতে মঙ্গলবার তিনি এই প্ল্যাটফর্মের উদ্বোধন করেন। এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার সঙ্গে আফ্রিকা, ইউরোপ ও বৈশ্বিক বাজারে মরক্কোর কৌশলগত অবস্থানকে সংযুক্ত করে বাণিজ্য, বিনিয়োগ ও সবুজ উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচন করেছে।

প্রতিমন্ত্রীর মরক্কো সফরে দুই দিনের কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে এ উদ্যোগ বিবেচিত হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, “এই প্ল্যাটফর্মের লক্ষ্য কেবল বাণিজ্য সম্প্রসারণ নয়; বরং হাই ভ্যালু, উদ্ভাবননির্ভর ও জনমুখী অংশীদারিত্ব গড়ে তোলা- যা শিল্প বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি স্থানান্তর এবং উভয় দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।”

Manual3 Ad Code

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থানের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ, ১৫০টিরও বেশি দেশে ওষুধ সরবরাহকারী এবং তথ্যপ্রযুক্তি, চামড়া, সিরামিক, লাইট ইঞ্জিনিয়ারিং ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে দ্রুত বিকাশমান একটি কেন্দ্র। তিনি মরক্কোর ব্যবসায়ী সমাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে বিবেচনার আহ্বান জানান।

নতুন এ প্ল্যাটফর্মে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের প্রসার অন্যতম অগ্রাধিকার হিসেবে গুরুত্ব পেয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর বাংলাদেশের পাটশিল্প বর্তমানে পরিবেশবান্ধব ও কার্বন-শোষণক্ষম পণ্য উৎপাদন করছে, যা বৈশ্বিক অটোমোটিভ ও ফ্যাশন শিল্পে ক্রমবর্ধমানভাবে ব্যবহৃত হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, “আফ্রিকার বিভিন্ন দেশে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সীমিত করার উদ্যোগের ফলে পাটজাত পরিবেশবান্ধব বিকল্পের বৈশ্বিক চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা বাংলাদেশকে অন্যতম সরবরাহকারী হিসেবে আরও সুপ্রতিষ্ঠিত করবে।”

Manual6 Ad Code

অনুষ্ঠান উপলক্ষে মরক্কোর চেম্বার প্রাঙ্গণে বাংলাদেশের পাটজাত পণ্যের একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মরক্কান চেম্বার অব কমার্সের সভাপতি হাসান সাখি যৌথভাবে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন।

বাংলাদেশ দূতাবাস, রাবাত এবং মরক্কোর চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিসেস-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মরক্কোর প্রায় ৩০ জন শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি এবং বাংলাদেশের সাত সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।

Manual7 Ad Code

প্ল্যাটফর্মটিকে আরও গতিশীল করতে ২০২৬ সালের নভেম্বরে মরক্কোর উচ্চপর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। সফরকালে তারা অর্থনৈতিক অঞ্চল, শিল্পকেন্দ্র ও উদ্ভাবন হাব পরিদর্শনের মাধ্যমে সম্ভাব্য বিনিয়োগ ও যৌথ উদ্যোগের সুযোগ অন্বেষণ করবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফায়জুন্নেসা। এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. নুরুল বাসির, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) আবদুর রউফ মণ্ডল এবং শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাহেলা আক্তার উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com