• সিলেট, সন্ধ্যা ৬:০৩, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নারী ফুটবল দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

admin
প্রকাশিত জুন ৩, ২০২৬
নারী ফুটবল দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

Manual8 Ad Code

নারী ফুটবল দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
বাসস

 

Manual7 Ad Code

নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায় নারী ফুটবল দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

ভারতের গোয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ২-১ গোলের দারুণ জয়ে তিনি অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, বিগত দুই আসরের ধারাবাহিকতা বজায় রেখে ফাইনালেও মেয়েরা তাদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করবে এবং দেশের জন্য আরও একটি গৌরবময় ট্রফি বয়ে আনবে।

Manual7 Ad Code

অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, দেশের নারী ফুটবলাররা আন্তর্জাতিক অঙ্গনে বারবার তাদের যোগ্যতা ও সামর্থ্যরে প্রমাণ দিয়ে চলেছেন। নেপালের বিপক্ষে এই রোমাঞ্চকর জয় কেবল তাদের কঠোর পরিশ্রম এবং ম্যাচ জয়ের অদম্য মানসিকতারই বহিঃপ্রকাশ নয়, বরং এটি পুরো দেশের জন্য এক বিশাল গর্বের মুহূর্ত।

Manual4 Ad Code

তিনি দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই অনবদ্য সাফল্যের জন্য ধন্যবাদ জানান এবং তাদের আগামী দিনের পথচলার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন এবং বিশেষ করে নারী ফুটবলের অগ্রগতিতে বরাবরের মতোই অত্যন্ত আন্তরিক। মাঠের এই ধারাবাহিক সাফল্য দেশের অন্যান্য নারী ক্রীড়াবিদদেরও দারুণভাবে অনুপ্রাণিত করবে বলে তিনি বিশ্বাস করেন।.

ফাইনালে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, ফাইনালেও মেয়েরা এই জয়ের ধারা অব্যাহত রেখে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।

Manual5 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com