• সিলেট, সকাল ১১:১১, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কেন্দ্রীয় যুবদলে মকসুদসহ সিলেট বিভাগের ৪ নেতা

admin
প্রকাশিত জুন ৫, ২০২৬
কেন্দ্রীয় যুবদলে মকসুদসহ সিলেট বিভাগের ৪ নেতা

Manual6 Ad Code

কেন্দ্রীয় যুবদলে মকসুদসহ সিলেট বিভাগের ৪ নেতা

নিজস্ব প্রতিবেদক

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মকসুদ আহমদসহ বিভাগের চার নেতা।

Manual3 Ad Code

 

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়।

 

নবঘোষিত ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পাওয়া চার নেতা হলেন, সহ-সভাপতি জাকির হোসেন উজ্জল (মূল তালিকার ১৯ নং),সহ-সভাপতি রহিম উদ্দিন – যুক্তরাজ্য (মূল তালিকার ২৪ নং), সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ (মূল তালিকার ৬৪ নং), সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান (মূল তালিকার ৭৬ নং)।

 

Manual6 Ad Code

সিলেটের স্থানীয় বিএনপি ও যুবদল নেতাকর্মীরা জানান, রাজপথের আন্দোলন-সংগ্রামে এই নেতাদের ত্যাগ ও অবদানের মূল্যায়ন করে তাদের কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসা হয়েছে। এর ফলে সিলেট বিভাগে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। দলের কেন্দ্রীয় রাজনীতিতে সিলেটের এই চার নেতার অন্তর্ভুক্তিতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

 

Manual3 Ad Code

 

নবঘোষিত ১৫১ সদস্যের এই বিশাল কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন রেজাউল কবীর পল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বিল্লাল হোসেন তারেক এবং সাংগঠনিক সম্পাদক পদের দায়িত্ব দেওয়া হয়েছে মো. কামরুজ্জামান জুয়েলকে। মোট ১৫১ সদস্যের এই বিশাল কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় ও সহ-সম্পাদকীয় পদের পাশাপাশি সহ-সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেশের বিভিন্ন অঞ্চলের শীর্ষ যুবনেতাদের পাশাপাশি প্রবাসী নেতাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে।

 

এদিকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মকসুদ আহমদ গুরুত্বপূর্ণ এমন দায়িত্ব পাওয়ার পর সিলেট জেলা ও পুরো বিভাগের যুবদল স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে। সিলেটের চার নেতার কেন্দ্রীয় পদপ্রাপ্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং স্থানীয় যুবদলের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

 

Manual4 Ad Code

 

উল্লেখ্য, মো. মকসুদ আহমদ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে একাধিকবার কারাবরণ করেন। তাছাড়া মকসুদ এর আগে বিভিন্ন গুরত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। তিনি কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com