• সিলেট, সকাল ৯:১৩, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা

admin
প্রকাশিত জুন ২৪, ২০২৬
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা

Manual1 Ad Code

এআই দিয়ে নির্মিত ছবি

 

সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা
অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

 

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে পরিসংখ্যান আর প্রযুক্তির হিসাব বলছে একটাই কথা, ব্রাজিলই এগিয়ে। তবে ফুটবল যে অনিশ্চয়তার খেলা, সেটাও ভুলে যাচ্ছে না কেউ।

গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ডরক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে, কারণ দুই দলের সামনেই রয়েছে ভিন্ন ভিন্ন লক্ষ্য।

অভিজ্ঞতা আর পরিসংখ্যানের দিক থেকে ব্রাজিল এগিয়ে থাকলেও, প্রথমবার নকআউটে ওঠার স্বপ্ন নিয়ে লড়বে স্কটল্যান্ড। এর মধ্যেই ম্যাচের সম্ভাব্য ফলাফল নিয়ে পূর্বাভাস দিয়েছে অপ্টার সুপার কম্পিউটার।

Manual8 Ad Code

২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে করা সেই বিশ্লেষণে দেখা গেছে, ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৬৯.৬ শতাংশ। বিপরীতে স্কটল্যান্ডের জয়ের সম্ভাবনা মাত্র ১২.২ শতাংশ। আর ড্রয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৮.২ শতাংশ।

গ্রুপ সি-তে অন্তত তৃতীয় স্থান নিশ্চিত করেছে স্কটল্যান্ড। শেষ ম্যাচে এক পয়েন্ট পেলেই তাদের নকআউটের পথ অনেকটাই সহজ হয়ে যাবে। এমনকি অল্প ব্যবধানে হারলেও অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে সুযোগ থাকতে পারে।

Manual5 Ad Code

টুর্নামেন্টে স্কটল্যান্ড শুরুটা করেছিল হাইতির বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে। তবে পরের ম্যাচে মরক্কোর কাছে একই ব্যবধানে হেরে যায় তারা। ফলে শেষ ম্যাচে ভালো কিছু করতেই হবে তাদের।

অন্যদিকে ব্রাজিল রয়েছে বেশ আত্মবিশ্বাসে। মরক্কোর সঙ্গে ১-১ ড্রয়ের পর হাইতিকে ৩-০ গোলে হারিয়ে শক্ত অবস্থানে আছে দলটি। সেই ম্যাচে কুনহা, ভিনিসিয়ুসের গোল ব্রাজিলকে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা দলের তালিকায় জার্মানির ওপরে তুলে দেয়। এখন তাদের মোট গোল ২৪১টি।

ইতিহাসও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ১৯৭৪ সালের পর থেকে তিনটি জয় ও একটি ড্র করেছে সেলেসাওরা।

এই ম্যাচে ব্রাজিলের আক্রমণভাগ আরও শক্তিশালী হতে পারে নেইমার জুনিয়রের ফেরায়। যা স্কটল্যান্ডের জন্য বাড়তি চিন্তার কারণ।

স্কটল্যান্ডের হয়ে নজর থাকবে বেন গ্যানন ডোকার, লুইস ফার্গুসনের দিকে। বিশেষ করে মাঝমাঠে ফার্গুসনের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ হতে পারে।

সব মিলিয়ে পরিসংখ্যান ব্রাজিলকে এগিয়ে রাখলেও, মাঠের লড়াইয়ে শেষ কথা বলবে পারফরম্যান্সই।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com