• সিলেট, সন্ধ্যা ৭:৫৯, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

প*র*কী*য়া স ন্দে হে স্বামীর হাতে প্রা ণ গেল স্ত্রীর, আ ট ক ১

admin
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫
প*র*কী*য়া স ন্দে হে স্বামীর হাতে প্রা ণ গেল স্ত্রীর, আ ট ক ১

Manual8 Ad Code

প*র*কী*য়া স ন্দে হে স্বামীর হাতে প্রা ণ গেল স্ত্রীর, আ ট ক ১

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

Manual8 Ad Code

পরকিয়া সন্দেহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ফারজানা বেগম (১৯) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এলাকায় রবিবার (৭ ডিসেম্বর) সকালে সিদ্দিক মিয়ার ভাড়াটিয়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহত ফারজানা বেগম উপজেলার শানখলা ইউনিয়নের লাদিয়া গ্রামের মৃত আছকির মিয়ার মেয়ে। ফারজানা দীর্ঘদিন ধরে নতুন ব্রিজ এলাকার ওই বাড়িতে তার মাকে নিয়ে ভাড়া থাকতেন এবং প্রাণ কোম্পানিতে চাকুরি করতেন বলে জানা গেছে।

 

Manual8 Ad Code

জানা যায়, ফারজানা সকালে কাজ থেকে বাসায় ফেরার পর তার স্বামী নুর আলীর সঙ্গে ফারজানার হাতে থাকা একটি ব্রেসলেট থাকাকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে নুর আলী উত্তেজিত হয়ে ফারজানার পেটে উপর্যপূরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। ঘটনার পর ফারজানাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে নুর আলীও ছুটে আসে। সেখান থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। পরে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

 

স্থানীয়রা জানান, স্বামী স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন যাবত পরকিয়ার বিষয় নিয়ে মনমালিন্য চলে আসছিল।

 

 

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি শাহবুদ্দিন শাহীন জানান, ব্রেসলাইট ও পরকিয়ার বিষয়টি সামনে রেখে এই হত্যাকান্ডের ঘটনাটি তদন্ত করছে পুলিশ। নিহতের স্বামীকে আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com