• সিলেট, রাত ৯:৫৬, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৬
ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

Manual3 Ad Code

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

Manual5 Ad Code

ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

 

Manual6 Ad Code

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না। তিনি বলেন, ভবিষ্যতে আর কেউ যেন জনগণের অধিকার হরণ করতে না পারে এজন্য বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্য দরকার।

Manual6 Ad Code

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রে বিশ্বাসী মানুষের কাছে ৭ নভেম্বর একটি গৌরবোজ্জ্বল দিন। এদিন শত্রু ও মিত্রকে চিহ্নিত করার উপলক্ষ। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র অতীতেও ছিল, এখনো তা বন্ধ হয়নি।

তারেক রহমান বলেন, যারা বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, যে অপশক্তি দেশের সশস্ত্র বাহিনীর গৌরবকে ভূলন্ঠিত করতে চেয়েছিল, তাদের ষড়যন্ত্র রুখে দিয়েছে সিপাহী-জনতা। কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে থাকেনি। বরং মহাজোট করে পিলখানায় সেনা হত্যা করে। ফ্যাসিবাদ কায়েম করেছে।

তিনি বলেন, ‘বর্তমান প্রজন্ম ইতিহাস সম্পর্কে সচেতন থেকে ঐক্যবদ্ধ থাকলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হবে না। তরুণরা বারবার প্রমাণ করেছে, বাংলাদেশের স্বার্থের প্রশ্নে তারা কোনো আপস করে না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তরুণদের মধ্যে থাকা সব সম্ভাবনা বিকশিত করার পাশাপাশি জাতীয় উন্নয়নে তাদের সম্পৃক্ত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিতে বদ্ধপরিকর।’

Manual5 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com