• সিলেট, ভোর ৫:৫৮, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৬
আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো

Manual6 Ad Code

সংগৃহীত ছবি

 

আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো

অনলাইন ডেস্ক

 

 

Manual2 Ad Code

দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার গুণগত মানোন্নয়ন, ডিজিটাল রূপান্তর এবং শিক্ষক প্রশিক্ষণের আধুনিকায়নের লক্ষ্যে সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা-ইউনেস্কো।

Manual7 Ad Code

সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে এক বৈঠকে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ এই আগ্রহের কথা জানান। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ড. সুসান ভাইজ বাংলাদেশের শিক্ষা খাতের সক্ষমতা বৃদ্ধি, সময়োপযোগী শিক্ষানীতি প্রণয়ন এবং শিক্ষকতায় পেশাদারিত্ব উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Manual5 Ad Code

এসময় তিনি সব স্তরের শিক্ষকের জন্য একটি সমন্বিত নীতিমালা তৈরি, প্রাক-চাকরি শিক্ষক প্রশিক্ষণ এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের মানোন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

পাশাপাশি শিক্ষা খাতে জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, যথাযথ মূল্যায়ন, স্বাস্থ্য শিক্ষা, টেকসই উন্নয়ন এবং ভালো ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ বাজেট বরাদ্দের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোকপাত করেন ইউনেস্কো প্রতিনিধি।

বৈঠকে দেশের শিক্ষা ইকোসিস্টেমকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।

তিনি জানান, শিক্ষার মানোন্নয়নে ডিজিটাল কনটেন্ট ও এডটেক খাতে বেসরকারি খাতের অংশীদারিত্ব বাড়াতে সরকার কাজ করছে।

Manual3 Ad Code

শিক্ষকদের দক্ষতা ও পাঠদানের মান বৃদ্ধি করতে সরকারের পক্ষ থেকে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ উদ্যোগের পাশাপাশি মাল্টিমিডিয়া ও আধুনিক শ্রেণিকক্ষ প্রতিষ্ঠার কাজ চলছে বলেও জানান তিনি।

এর মাধ্যমে উন্নত মানের শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট দেশের প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীদের কাছেও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এছাড়া পাঠদানের গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের জন্য একটি কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার ওপরও জোর দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

বৈঠকে ইউনেস্কো ঢাকা অফিসের হেড অব এডুকেশন নরিহিদে ফুরাওকা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে উভয় পক্ষই বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে দৃঢ় ঐকমত্য পোষণ করেন।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com