• সিলেট, রাত ৪:৩২, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জ-২ আসলে কার, এক আসনে বিএনপির তিন দাবিদার

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৫
সুনামগঞ্জ-২ আসলে কার, এক আসনে বিএনপির তিন দাবিদার

Manual5 Ad Code

সুনামগঞ্জ-২ আসলে কার, এক আসনে বিএনপির তিন দাবিদার

নিউজ ডেস্ক

সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) বিএনপির প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে তৈরি হয়েছে ধোঁয়াশা ও আলোচনা। এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক তাহির রায়হান চৌধুরী (পাভেল)। তবে দলের পক্ষ থেকে দ্বিতীয় পর্যায়ে গত ৪ ডিসেম্বর সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. নাছির চৌধুরীকে প্রার্থী ঘোষণা করা হয়।

Manual3 Ad Code

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে নাছির চৌধুরী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাহির রায়হান চৌধুরী। কিন্তু সন্ধ্যায় নিজেই মনোনয়নপত্র সংগ্রহ করেন তাহির। এরপর থেকেই স্থানীয় রাজনীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির মহাসচিবের স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্র ছড়িয়ে পড়ে, যেখানে তাহির রায়হান চৌধুরীকে সুনামগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে।

রাত নয়টার দিকে এ বিষয়ে জানতে তাহির রায়হান চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি এবং দলীয় চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

Manual5 Ad Code

এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি মনোনয়নপ্রত্যাশী ছিলাম। মাঠে কাজ করেছি। কিন্তু আমাকে মনোনয়ন না দিলেও আমি দলের সিদ্ধান্তের বাইরে যাইনি। এখন দল থেকে আমাকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে বলা হয়েছে। সে অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করেছি। কাল (সোমবার) জমা দেব।’

Manual2 Ad Code

এদিকে একই আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত আরেক নেতা, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরীও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি একজন অবসরপ্রাপ্ত বিচারপতি।

Manual8 Ad Code

উল্লেখ্য, মো. নাছির চৌধুরী এ আসনে পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। পাশাপাশি দিরাই উপজেলায় দুইবার উপজেলা পরিষদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সুরঞ্জিত সেনগুপ্তকে পরাজিত করে সুনামগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নাছির চৌধুরী।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com