• সিলেট, বিকাল ৩:১৭, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

admin
প্রকাশিত মার্চ ১১, ২০২৬
কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

Manual5 Ad Code

কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি

Manual5 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘মরহুম শেখ আরব উল্লাহ-মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্ট’। এর পক্ষ থেকে দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual3 Ad Code

বুধবার দুপুরে পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দুবাই প্রবাসী ব্যবসায়ী শেখ জহির উদ্দিনের বাসভবনে এই বিতরণ কর্মসুচির আয়োজন করা হয়।

মুফতি মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে ও সমাজকর্মী জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান।

বিশেষ অতিথি ছিলেন- সমাজসেবক সুলেমান মিয়া, মাওলানা সুলতান আহমদ, মুফতি শামসুল ইসলাম, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, জয়নাল আবেদীন, সাদিকুরর রহমান সামু, রুহুল ইসলাম হৃদয়, সমাজসেবক শিহাব আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

হতদরিদ্র ও নিম্নআয়ী পরিবারের মাঝে ছোলা, তেল, পেঁয়াজ, আলু, চিনি, ময়দা, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী সামগ্রী তুলে দেওয়া হয়।

Manual1 Ad Code

ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ জহির উদ্দিন জানান, ‘মরহুম বাবা-মায়ের স্মৃতি রক্ষার্থে এবং এলাকার পিছিয়ে পড়া মানুষের কল্যাণে তাদের এই মানবিক কার্যক্রম অতীতের ন্যায় আগামীতেও অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ট্রাস্টের সদস্যরা উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com