• সিলেট, সন্ধ্যা ৬:২৭, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

‘আপনার সমস্যা, আপনার কথা-এখন সরাসরি এমপি মহোদয়ের কাছে’

admin
প্রকাশিত মার্চ ১৯, ২০২৬
‘আপনার সমস্যা, আপনার কথা-এখন সরাসরি এমপি মহোদয়ের কাছে’

Manual6 Ad Code

‘আপনার সমস্যা, আপনার কথা-এখন সরাসরি এমপি মহোদয়ের কাছে’

শ্রীমঙ্গল প্রতিনিধি

Manual7 Ad Code

মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করতে একটি বিশেষ হটলাইন সেবা চালু করেছেন।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি জানান, ‘আপনার সমস্যা, আপনার কথা— এখন সরাসরি এমপি মহোদয়ের কাছে।’ এই সেবার মাধ্যমে নির্বাচনী এলাকার জনগণ তাদের অভিযোগ, সমস্যা কিংবা প্রয়োজনীয় তথ্য সরাসরি জানাতে পারবেন।

এমপি নাসের রহমান জানান, জনগণের ভোগান্তি দ্রুত সমাধান এবং তাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি সবাইকে হটলাইন নম্বর ০১৭১১৭৫১৫১৫-এ যোগাযোগ করার আহ্বান জানান।

নাসের রহমানের প্রতিশ্রুতি বলে উল্লেখ করেন, এই হটলাইন সেবাটি সরকারি মাননীয় এমপি মহোদয়ের তত্ত্বাবধানে পরিচালিত হবে। ফলে প্রাপ্ত অভিযোগগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Manual4 Ad Code

এদিকে, এমন ঘোষণার মাত্র আধা ঘণ্টার ব্যবধানে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি ব্যাপক সাড়া ফেলে। শত শত লাইক, কমেন্ট ও শেয়ার হতে থাকে এবং কমেন্টে অনেকেই এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে প্রশংসা করেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, এই ধরনের উদ্যোগ জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমাতে সহায়ক হবে এবং সমস্যার দ্রুত সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual4 Ad Code

এ উদ্যোগের মাধ্যমে মৌলভীবাজার-৩ আসনের মানুষের প্রত্যাশা পূরণে নতুন এক দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com