• সিলেট, সকাল ১১:১২, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

হঠাৎ উপজেলা হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ভিডিও কল

admin
প্রকাশিত মার্চ ২৩, ২০২৬
হঠাৎ উপজেলা হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ভিডিও কল

Manual3 Ad Code

ছবি: ভিডিও থেকে নেওয়া

হঠাৎ উপজেলা হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ভিডিও কল

অনলাইন ডেস্ক

 

Manual3 Ad Code

ঈদের ছুটিতে তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

সোমবার দুপুর সোয়া ১২টায় সিরাজগঞ্জ থেকে তাৎক্ষণিক এক ভিডিও কলের মাধ্যমে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন তিনি।

Manual8 Ad Code

প্রতিমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে ইনডোর পর্যন্ত প্রতিটি বিভাগের খোঁজখবর নেন। ভিডিও কলের মাধ্যমে তিনি দায়িত্বরত চিকিৎসক, নার্স ও চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তবে ডিউটি রোস্টার অনুযায়ী চারজন চিকিৎসকের মধ্যে একজনকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন এবং এ বিষয়ে দ্রুত খোঁজ নেওয়ার নির্দেশ দেন।

Manual4 Ad Code

ঈদের ছুটিতে হঠাৎ উপজেলা হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ভিডিও কল

ঈদের ছুটিতে পরিবার ছেড়ে যারা চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন, তাদের ত্যাগের প্রশংসা করে ড. এম এ মুহিত বলেন, ‘আপনারা এই দুর্গম এলাকার মানুষের শেষ ভরসা। আপনাদের এই নিষ্ঠার কথা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।’ তিনি চিকিৎসকদের মনোবল বাড়াতে আরও আন্তরিকভাবে সেবা প্রদানের আহ্বান জানান।

তৃণমূলের স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, ‌প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিশ্বমানের পর্যায়ে নিতে একটি যুগান্তকারী রোডম্যাপ চূড়ান্ত করা হয়েছে। দেশের প্রতিটি নাগরিকের জন্য ‘হেলথ কার্ড’ নিশ্চিত করার কাজ চলমান রয়েছে। সরকার একটি সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ বলে জানান মন্ত্রী।

ঈদের ছুটিতে হঠাৎ উপজেলা হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ভিডিও কল

ভিডিও কল শেষে প্রতিমন্ত্রী হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের সেবার মান বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেন।

বিডি প্রতিদিন

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com