• সিলেট, দুপুর ২:৫৪, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমলগঞ্জে মুসলিম মনিপুরী শিক্ষার্থীদের বৃত্তি ও নগদ অর্থ প্রদান

admin
প্রকাশিত মার্চ ২৪, ২০২৬
কমলগঞ্জে মুসলিম মনিপুরী শিক্ষার্থীদের বৃত্তি ও নগদ অর্থ প্রদান

Manual4 Ad Code

কমলগঞ্জে মুসলিম মনিপুরী শিক্ষার্থীদের বৃত্তি ও নগদ অর্থ প্রদান

Manual2 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি

 

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি)’র আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি নগদ অর্থ ও পুরস্কার প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ বৃত্তি প্রদান করা হয়।

ট্রাস্টের সভাপতি মো. আব্দুস সামাদের সভাপতিত্বে ও শিক্ষক সাজ্জাদুল হক স্বপনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুল ইসলাম।

Manual5 Ad Code

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব কবি মোস্তফা মোর্শেদ, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যাপক রাফি আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো. কাইয়ুম উদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্ণেল (অবঃ) সালেহ আহমেদ, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম।

স্বাগত বক্তব্য রাখেন- বিএমইটির সাধারণ সম্পাদক শিক্ষক মো. কামাল উদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি শিক্ষক সাহাজ উদ্দিন, সহ-সভাপতি আনোয়ার হোসেন বাবু, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, শিক্ষানুরাগী সমাজসেবক হাজী আব্দুস সালাম, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী তাসনিয়া আহমেদ প্রমুখ।

Manual7 Ad Code

উল্লেখ্য ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হওয়া বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি) ২০০১ সাল থেকে মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। অনুষ্টানে ৫ম ও ১০ শ্রেণির ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও বৃত্তিবাবদ নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও এডুকেশন ট্রাস্টের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অর্ধশতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়ে থাকে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com