• সিলেট, দুপুর ২:০৬, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকায় আসার আগে ঐক্য ও সৌহার্দে জোর ত্রিবেদীর

admin
প্রকাশিত জুন ১২, ২০২৬
ঢাকায় আসার আগে ঐক্য ও সৌহার্দে জোর ত্রিবেদীর

Manual8 Ad Code

বাংলাদেশে মনোনীত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

Manual1 Ad Code

 

ঢাকায় আসার আগে ঐক্য ও সৌহার্দে জোর ত্রিবেদীর
অনলাইন ডেস্ক

 

 

Manual5 Ad Code

বাংলাদেশে মনোনীত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ ও ভারত ঐক্যবদ্ধ থাকলে বিশ্বে যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। তিনি বলেন, দুই দেশ একত্রে কাজ করলে অন্যতম শক্তিশালী গণতন্ত্র এবং একটি বৈশ্বিক শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে।

বৃহস্পতিবার কলকাতার নেতাজি ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ত্রিবেদী জানান, তিনি বাংলাদেশের উদ্দেশে রওনা হচ্ছেন ‘বিশাল উদ্যম এবং ভারত ও বাংলাদেশের প্রায় ১৬০ কোটি মানুষের শুভকামনা নিয়ে। এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা জানান।

দিনেশ ত্রিবেদী বাংলাদেশের বর্তমান ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। ভার্মাকে এখন বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ভারতের ইতিহাসে খুব কম রাজনীতিবিদ সরাসরি হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। ত্রিবেদী সেই বিরল উদাহরণগুলোর একজন। তিনি ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) সরকারের সময় ভারতের রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তখন তিনি তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন। একই সময়ে তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্বেও ছিলেন। পরবর্তীতে ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং একই বছরের ৬ মার্চ ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।

ত্রিবেদী এমন এক সময়ে বাংলাদেশে দায়িত্ব নিচ্ছেন, যখন দুই দেশের সম্পর্ক বেশ কিছু ইস্যুতে জটিল অবস্থায় রয়েছে। বিশেষ করে সীমান্ত দিয়ে ভারতের নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ ঢাকা-দিল্লি সম্পর্কের একটি সংবেদনশীল বিষয় হয়ে উঠেছে। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে উদ্যোগ চললেও কিছু সমস্যা এখনো রয়ে গেছে।

Manual7 Ad Code

এ ছাড়া দুই দেশের আরোপ করা বাণিজ্য সীমাবদ্ধতার কারণে ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়ছে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা কার্যক্রম এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফেরেনি। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো—গঙ্গা ও তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির নবায়ন এখনো চূড়ান্ত হয়নি। এই ইস্যুগুলো ভবিষ্যতে দুই দেশের সম্পর্কে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

পররাষ্ট্রনীতি বিশ্লেষকদের মতে, দিনেশ ত্রিবেদীর একটি বড় সুবিধা হলো তিনি পশ্চিমবঙ্গে জন্ম ও বেড়ে ওঠা একজন রাজনীতিক এবং সাবলীলভাবে বাংলা বলতে পারেন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তার গভীর ধারণা রয়েছে। বিশ্লেষকদের বিশ্বাস, এই অভিজ্ঞতা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Manual8 Ad Code

বিডিপ্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com