• সিলেট, সন্ধ্যা ৭:৪৩, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনগর উপজেলা বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৬
রাজনগর উপজেলা বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

Manual1 Ad Code

রাজনগর উপজেলা বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

Manual6 Ad Code

রাজনগর প্রতিনিধি

অবশেষে দলীয় কাউন্সিলের একবছর পর রাজনগর উপজেলা বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে মৌলভীবাজার জেলা আহবায়ক কমিটি।

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূর ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। গত বছরের ২৮ জুন কাউন্সিলের মাধ্যমে সভাপতি, সম্পাদকসহ ৫টি পদে নির্বাচন অনুষ্টিত হওয়ার পর এ কমিটি অনুমোদন দেয়া হলো।

শনিবার রাতে অনুমোদিত কমিটি প্রকাশ করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, দুই যুগ পর গত বছরের ২৮ জুন রাজনগর উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। ৫৬৮জন ভোটারের প্রত্যক্ষ ভোটারের মধ্যে সভাপতি পদে স্বর্বোচ্ছ ৩৭৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন নূরুল ইসলাম সেলন এবং সাধারণ সম্পাদক পদে ৩০৯ ভোট পেয়ে নির্বাচিত হন সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আব্বাস আলী। ওই কাউন্সিলের ১ বছর পর গত শনিবার জেলা বিএনপির আহবায়ক কমিটি রাজনগর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়।

জেলা বিএনপির অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গঠনতন্ত্র, নীতি ও আদর্শ এবং মৌলভীবাজার জেলা বিএনপির সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে রাজনগর উপজেলা বিএনপির কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য পদাধিকারীদের সমন্বয়ে অবশিষ্ট পদগুলো পূরণ করে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

কমিটিতে একজন সিনিয়র সহ-সভাপতি ও ৮জন সহ-সভাপতি, ৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক, নির্বাচিত সাংগঠিক সম্পাদক সহ দুজন সাংগঠনিক সম্পাদক, ২জন সহ সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, সহ কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদক ও সহ-সম্পাদক এবং সদস্য রাখা হয়েছে।
এছাড়া কমিটিতে নারী, কৃষি, যুব, ছাত্র, শ্রম, স্বেচ্ছাসেবক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, গ্রাম ও পুনর্বাসন, ক্ষুদ্র ঋণ ও সমবায়, মানবাধিকার, স্থানীয় সরকার, ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিকসহ বিভিন্ন বিষয়ে দায়িত্বশীল পদ রাখা হয়েছে। অনুমোদনপত্রের সঙ্গে ১১ সদস্যের উপদেষ্টা পরিষদের তালিকাও রয়েছে।

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করে রাজনগর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল ইসলাম সেলন বলেন, রাজনগর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে যে ধোঁয়াশা ছিল, এর মাধ্যমে তার অবসান হয়েছে।

Manual7 Ad Code

তিনি প্রধানমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূর এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com