• সিলেট, ভোর ৫:৫১, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল কমিটি নিয়ে জোর গুঞ্জন, শীর্ষ ৩ পদে আলোচনায় যারা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৬
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল কমিটি নিয়ে জোর গুঞ্জন, শীর্ষ ৩ পদে আলোচনায় যারা

Manual6 Ad Code

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে সিলেটের রাজপথ ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা এখন তুঙ্গে। দীর্ঘদিন ধরে সংগঠন পুনর্গঠন এবং শীর্ষ পদে নতুন ও গতিশীল নেতৃত্ব আনার প্রক্রিয়া চলমান থাকায় সম্ভাব্য পদপ্রার্থীদের সাংগঠনিক তৎপরতাও বহুগুণ বেড়েছে।

Manual6 Ad Code

দলীয় সূত্রে জানা গেছে, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আগামী নেতৃত্ব গঠনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে বেশ কয়েকজন পরীক্ষিত নেতার নাম ব্যাপকভাবে আলোচনায় আসছে।

সভাপতি পদে জোরেশোরে আলোচনায় রয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আফছর খান। দীর্ঘদিন ধরে সংগঠনের মূল দায়িত্ব দক্ষতার সাথে পালন, মাঠপর্যায়ে সার্বক্ষণিক সক্রিয়তা এবং সাবেক ছাত্রনেতা হিসেবে তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে সভাপতি পদের দৌড়ে তিনি বেশ এগিয়ে রয়েছেন বলে জানান সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

Manual4 Ad Code

সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে তৃণমূল ও তরুণ নেতাকর্মীদের মাঝে ব্যাপকভাবে আলোচনায় রয়েছেন মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাসিম জাকারিয়া। সংগঠনের তৃণমূল পর্যায়ে সার্বিক সক্রিয়তা এবং রাজপথের দীর্ঘদিনের লড়াকু রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে সাধারণ সম্পাদক পদে তাঁর নাম সর্বাগ্রে উচ্চারিত হচ্ছে।

গুরুত্বপূর্ণ সাংগঠনিক সম্পাদক পদে আলোচনায় উঠে এসেছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সোবহান আজাদ। বিগত দিনের বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন এবং তরুণ নেতাকর্মীদের সাথে নিবিড় সম্পৃক্ততার কারণে এ পদে তাঁর নাম নেতাকর্মীরা গুরুত্বের সাথে বিবেচনা করছেন।

Manual6 Ad Code

তবে শীর্ষ পদগুলোতে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ ও গুরুত্বপূর্ণ পদগুলোতে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে কেন্দ্রীয় হাইকমান্ডের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছেন সিলেটের সর্বস্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com