• সিলেট, রাত ১১:২৫, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি

admin
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৬
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি

Manual5 Ad Code

কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি

কমলগঞ্জ প্রতিনিধি

 

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরী অধ্যুষিত মাধবপুর এলাকায় বইছে রাস উৎসবের আমেজ। পাড়ায় পাড়ায় চলছে উৎসবের প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রং ও নান্দনিক কারুকাজে সাজানো হচ্ছে উৎসব প্রাঙ্গণ। আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার শুরু হচ্ছে মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব ‘মহারাসলীলা’।

মণিপুরী মহারাসলীলা একটি ধর্মীয় আয়োজন নয়, এটি মণিপুরী সম্প্রদায়ের দীর্ঘদিনের সাংস্কৃতিক চর্চা, নান্দনিকতা ও ঐতিহ্যের জীবন্ত বহিঃপ্রকাশ। মণিপুরী শাস্ত্রীয় নৃত্যের সুনিপুণ মুদ্রা, লয়, ছন্দ, পদচারণা, সংগীত ও আধ্যাত্মিক আবেদনের সমন্বয়ে গড়ে উঠেছে এ অনন্য শিল্পধারা। মণিপুরী নারীদের ঐতিহ্যবাহী পোশাক, মণিপুরী নামে রঙিন অলংকার, নৃত্যের বিশেষ ভঙ্গিমা এবং খোল, মন্দিরা, করতালসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার রাসলীলাকে দিয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য।

মণিপুরী সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য রাসলীলার মধ্যেই সীমাবদ্ধ নয়। তাঁদের নিজস্ব ভাষা, লোকসংগীত, লোকনৃত্য, তাঁতশিল্প, হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাক, সামাজিক আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর জীবনধারা বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। বিশেষ করে মণিপুরী তাঁতশিল্পে তৈরি শাড়ি, চাদর ও বিভিন্ন বস্ত্রের নকশায় ফুটে ওঠে নিজস্ব শিল্পবোধ ও ঐতিহ্যের পরিচয়।

মণিপুরী সমাজে ধর্মীয় ও সামাজিক উৎসবগুলো প্রজন্ম থেকে প্রজন্মে সংস্কৃতি চর্চার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভূমিকা রাখছে। রাসলীলা, গোষ্ঠলীলা, রাখালনৃত্য, ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্যচর্চার মধ্য দিয়ে নতুন প্রজন্ম নিজেদের ইতিহাস, বিশ্বাস ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে পরিচিত হচ্ছে। এ ঐতিহ্য শুধু একটি জনগোষ্ঠীর সম্পদ নয়, বরং বাংলাদেশের বহুত্ববাদী সংস্কৃতি ও অসাম্প্রদায়িক সামাজিক সম্প্রীতিরও গুরুত্বপূর্ণ নিদর্শন।

এ উৎসবকে ঘিরে মণিপুরী সম্প্রদায় নয় পুরো কমলগঞ্জ জুড়েই বিরাজ করছে আনন্দ-উচ্ছ¡াস। শ্রীকৃষ্ণের বাল্যলীলা, রাধা-কৃষ্ণের প্রেমময় লীলা এবং গোপিনীদের নৃত্যাভিনয়ের মধ্য দিয়ে উদ্যাপিত হয় এ মহারাসলীলা। ঢাক-ঢোল, খোল-করতাল, মন্দিরা ও শঙ্খধ্বনিতে মুখর হয়ে ওঠে মাধবপুরের তিনটি জোড়া মণ্ডপ। বিশেষ বৈশিষ্ট্য হলো, তিনটি মণ্ডপে একই সময়ে রাসলীলা শুরু ও শেষ হয়। এবার মাধবপুর জোড়া মণ্ডপে হতে যাচ্ছে ১৮৪ তম রাস উৎসবের আয়োজক মণিপুরী মহারাসলীলা সেবা সংঘ।

উৎসবের দিন দুপুর ১১টা থেকে মাধবপুরের শিববাজার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে গোষ্ঠলীলা বা রাখালনৃত্য। এতে শ্রীকৃষ্ণের বাল্যজীবন, রাখাল বন্ধুদের সঙ্গে সখ্য ও বাৎসল্য রসের চিত্র নৃত্যাভিনয়ের মাধ্যমে তুলে ধরা হবে। গোধূলি পর্যন্ত চলবে এ পরিবেশনা। সন্ধ্যা ৭টায় উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ১১টা থেকে জোড়া মণ্ডপে শুরু হবে মূল আকর্ষণ শ্রীশ্রী কৃষ্ণের মহারাসলীলানুসরণ। গোপিনীদের সঙ্গে কৃষ্ণের মধুর লীলা নৃত্য, গান ও সুরের মাধ্যমে ফুটিয়ে তুলবেন শিল্পীরা। বিরতিহীন এ নৃত্যাভিনয় চলবে ভোরের ব্রাহ্ম মৃহুর্ত পর্যন্ত।

Manual4 Ad Code

এ উৎসবকে সফল করতে প্রায় এক মাস ধরে মাধবপুরের ছয়টি বাড়িতে চলছে নৃত্য প্রশিক্ষণ ও মহড়া। এর মধ্যে তিনটি বাড়িতে রাসনৃত্য এবং অন্য তিনটি বাড়িতে রাখালনৃত্যের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পুরোহিতের পরামর্শ ও ধর্মীয় বিধিবিধান অনুসরণ করে অভিজ্ঞ প্রশিক্ষকেরা শিল্পীদের প্রশিক্ষণ দিচ্ছেন। রাসনৃত্যে অংশগ্রহণকারী গোপীবেশী শিল্পীদের বয়স সাধারণত ১৬ থেকে ২৫ বছর। রাধার ভ‚মিকায় অভিনয় করে ৫ থেকে ৬ বছর বয়সী শিশু। প্রতিটি রাসনৃত্যের দলে শতাধিক শিল্পী অংশ নেন। অন্যদিকে রাখালনৃত্যে ৬ থেকে ১৫ বছর বয়সী বালকেরা অংশগ্রহণ করে। বর্তমানে মহড়ার শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে।

রাসোৎসব উপলক্ষে মণ্ডপগুলো সাজানো হচ্ছে কলাগাছ, বাঁশ, বেত ও সাদা কাগজের নকশার নিপুণ কারুকাজে। পাশাপাশি থাকবে দৃষ্টিনন্দন আলোকসজ্জা। শিশু ও তরুণী নৃত্যশিল্পীদের সুনিপুণ নৃত্যাভিনয়ে রাতভর মুগ্ধ হবেন দেশ-বিদেশ থেকে আসা ভক্ত ও দর্শনার্থীরা।

মণিপুরী সম্প্রদায়ের পাশাপাশি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উৎসবে অংশ নেন। দেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও ভারত থেকে মণিপুরী সম্প্রদায়ের লোকজন আসেন এ উৎসব উপভোগ করতে। কয়েক লাখ ভক্ত, দর্শনার্থী ও পর্যটকের সমাগমে মুখর হয়ে ওঠে মাধবপুর। নারী-পুরুষ, শিশু-কিশোর, কবি-সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, সংস্কৃতিপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয় উৎসব প্রাঙ্গণ।

Manual7 Ad Code

মাধবপুর মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক দেবাশীষ সিংহ জানান, রাস উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রশিক্ষণ ও মহড়াও প্রায় শেষ পর্যায়ে। উৎসবে আগত ভক্ত ও দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Manual5 Ad Code

উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শান্তির্ণভাবে রাস উৎসব উদ্যাপনে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com