• সিলেট, রাত ১১:২৪, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২০ জনকে পুশইনের চেষ্টা, অতঃপর…

admin
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৬
মৌলভীবাজার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২০ জনকে পুশইনের চেষ্টা, অতঃপর…

Manual3 Ad Code

ছবি: সংগৃহিত।

Manual6 Ad Code

 

মৌলভীবাজার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২০ জনকে পুশইনের চেষ্টা, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক

 

 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ প্রায় ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত গভীর রাতে সীমান্তের দুর্গম পাহাড়ি ও ঘন বনাঞ্চলসংলগ্ন এলাকা দিয়ে তাঁদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।

 

Manual3 Ad Code

বিজিবি জানায়, গত দুই দিন ধরে মৌলভীবাজারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে সীমান্তবর্তী এলাকায় লোকজনের চলাচলও কমে গেছে। এ পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বড়লেখার লাতু-পাল্লাথল সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে।

 

তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বিজিবির টহলদল এ চেষ্টা প্রতিহত করে। পরে জিরো লাইন থেকে ২৫-৩০ গজ দূরে ভারতের আসাম অংশে একটি খোলা মাঠে নারী, পুরুষ ও শিশুদের বসে থাকতে দেখা যায়।

 

এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন কয়েকজন নারী-পুরুষ। সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের ধমক দিয়ে ফিরিয়ে দিচ্ছেন।

 

Manual3 Ad Code

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, ‘সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গভীর জঙ্গলে নারী-পুরুষ ও শিশুসহ প্রায় ২০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। মৌলভীবাজার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।’

 

 

Manual6 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com