সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার আমিরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন পেয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম।
বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম