• সিলেট, রাত ১২:৫৯, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আর্মি সার্ভিস কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৬
আর্মি সার্ভিস কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

Manual8 Ad Code

আর্মি সার্ভিস কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

 

Manual6 Ad Code

জাহানাবাদ সেনানিবাস, খুলনাতে অবস্থিত আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিঅ্যান্ডএস) ২৫ ও ২৬ নভেম্বর আর্মি সার্ভিস কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

প্রধান অতিথি সম্মেলনে উপস্থিত আর্মি সার্ভিস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সম্মেলনে সেনাবাহিনী প্রধান বর্তমান বৈশ্বিক সাপ্লাই চেইনের চ্যালেঞ্জ মোকাবেলা করে শান্তিকালীন সময়ে সরবরাহ কার্যক্রম সচল রাখা এবং ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রের চাহিদা বিবেচনায় নিয়ে আর্মি সার্ভিস কোরের আধুনিকায়ণ, সক্ষমতা বৃদ্ধি এবং আভিযানিক দক্ষতা বৃদ্ধির উপরে গুরুত্বারোপ করেন। এছাড়াও, তিনি উপস্থিত সকল অধিনায়ক ও অফিসারগণকে নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতা অর্জনসহ আধুনিক সেনাবাহিনী গঠনে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

Manual6 Ad Code

পাশাপাশি সেনাবাহিনী প্রধান সর্বসাধারণের জন্য উন্মুক্ত আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট হাসপাতাল জাহানাবাদ, মিলিটারি ড্রাইভিং স্কুল জাহানাবাদ উদ্বোধন এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি এর স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নবনির্মিত হাসপাতালটি সর্বসাধারণের জন্য উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে, জাহানাবাদ মিলিটারি ড্রাইভিং স্কুল দক্ষ ও প্রশিক্ষিত চালক গড়ে তোলার পাশাপাশি নিরাপদ সড়কব্যবস্থা নিশ্চিতকরণ এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়া, স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি আধুনিক ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি; ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনী এ্যাডজুটেন্ট জেনারেল; চেয়ারম্যান, সেনাকল্যাণ সংস্থা; জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; আমন্ত্রিত সামরিক ও বেসামরিক অতিথিবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com