• সিলেট, রাত ১২:৫৩, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফ্যামিলি কার্ডে প্রকৃত উপকারভোগীদের অগ্রাধিকার ও স্বচ্ছতা নিশ্চিতের সিদ্ধান্ত

admin
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৬
ফ্যামিলি কার্ডে প্রকৃত উপকারভোগীদের অগ্রাধিকার ও স্বচ্ছতা নিশ্চিতের সিদ্ধান্ত

Manual5 Ad Code

ফ্যামিলি কার্ডে প্রকৃত উপকারভোগীদের অগ্রাধিকার ও স্বচ্ছতা নিশ্চিতের সিদ্ধান্ত
অনলাইন ডেস্ক

 

ত্রয়োদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারকে উপকারভোগী হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি উপকারভোগীদের তথ্য যাচাই এবং আর্থিক সহায়তা বিতরণের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে কমিটির দ্বিতীয় বৈঠকে- এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, সদস্য সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা, নিপুন রায় চৌধুরী, মো. মুজিবুর রহমান, মো. মাজেদুর রহমান এবং মো. মোস্তাফিজুর রহমান অংশগ্রহণ করেন।

Manual5 Ad Code

বৈঠকের শুরুতেই প্রথম বৈঠকের সিদ্ধান্ত কার্যকর ও বাস্তবায়ন করার জন্য কমিটির পক্ষে থেকে মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়।

বৈঠকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এর অধীনস্থ অধিদপ্তর এবং সংস্থাসমূহের সার্বিক কার্যক্রম মন্ত্রণালয়ের আওতাধীন চলমান প্রকল্প ও কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি, ফ্যামিলি কার্ড কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও পুনর্বাসন, এতিম ও অসহায় শিশুদের সুরক্ষা এবং চলমান প্রকল্পসমূহের আর্থিক ও বাস্তব অগ্রগতি স্থায়ী কমিটির সদস্যদের সামনে উপস্থাপন করা হয়।

Manual2 Ad Code

বৈঠকে মন্ত্রণালয়ের আওতাধীন চলমান প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করে যেসব প্রকল্প পিছিয়ে রয়েছে, সেগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা প্রদান করা হয়।

প্রয়োজনে ফ্যামিলি কার্ড প্রকৃত উপকারভোগীকে প্রদানের জন্য একাধিকবার তদন্ত ও যাচাই এবং গণশুনানির ব্যবস্থা আছে মর্মে মন্ত্রণালয় কমিটিকে অবহিত করেন।

কমিটি সমাজসেবা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম নিয়মিত পরিদর্শন করার জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় এবং সেবা প্রদানে কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা পরিলক্ষিত হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার তাগিদ দেয়। বৈঠকে মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কার্যক্রমে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী এবং সংসদ-সদস্যকে অবহিত করার জন্য সুপারিশ করে।

বৈঠকে মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের অফিসে সেবা প্রদান কার্যক্রম গতিশীল করতে জনবল সংকট ও প্রশাসনিক জটিলতা চিহ্নিত করে তা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে মন্ত্রণালয়কে নির্দেশ দেয়।

এ সময় বৈঠকে কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণের জন্য মন্ত্রণালয়ের মনিটরিং ব্যবস্থা চালু এবং সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরকে নির্দিষ্ট সময়সীমাসহ কর্মপরিকল্পনা প্রণয়নপূর্বক পরবর্তী সভায় বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

Manual5 Ad Code

বৈঠকে কমিটির মাধ্যমে মন্ত্রণালয়কে ফাংশনিং করার জন্য কমিটির সভাপতি কমিটির সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সংশ্লিষ্ট দপ্তরসমূহের প্রধান এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com