• সিলেট, রাত ১২:৫১, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়া দীর্ঘমেয়াদি ইজারা ও আয় বাড়ানোর উদ্যোগ

admin
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৬
কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়া দীর্ঘমেয়াদি ইজারা ও আয় বাড়ানোর উদ্যোগ

Manual7 Ad Code

কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়া দীর্ঘমেয়াদি ইজারা ও আয় বাড়ানোর উদ্যোগ
অনলাইন ডেস্ক

 

জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়ছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়ার দীর্ঘমেয়াদি ইজারা, সার্ভিস এরিয়ার বিদ্যমান সুবিধাসমূহ, যান চলাচল, টোল ও আয় বাড়াতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে দ্বিতীয় বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিতকরণ এবং সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

Manual6 Ad Code

বৈঠকে কমিটির সদস্য ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, সদস্য কাজী রফিকুল ইসলাম, মঈনুল ইসলাম খান, মোহাম্মদ ফখরুল ইসলাম, মোসা. ফরিদা ইয়াসমিন, মো. সাইফুল আলম এবং মো. রাশেদুল ইসলাম রাশেদ অংশগ্রহণ করেন।

Manual1 Ad Code

বৈঠকে দক্ষিণ অঞ্চলের সড়ক ও রেল যোগাযোগ এবং ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পদ্মা সেতু রেলসংযোগ, খুলনা-দর্শনা জংশন সেকশনে ডাবল লাইন রেলপথ নির্মাণ এবং মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণসংক্রান্ত চলমান প্রকল্পসমূহের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়।

সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধন নির্দেশিকা-জুন ২০২৬’ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই সাথে ‘প্রকল্প পরিচালক নিয়োগ নীতিমালা-২০২৬’ শীর্ষক একটি খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সংশোধিত নির্দেশিকা এবং প্রকল্প পরিচালক নিয়োগ নীতিমালা জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় অনুমোদন করা হবে। অনুমোদনের পর এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে মর্মে বৈঠকে জানানো হয়।

বৈঠকে পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব, সেতু বিভাগের সচিব, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী (সচিব), রেলপথ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

বিডি-প্রতিদিন

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com