• সিলেট, রাত ১২:৫২, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের

admin
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৬
রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের

Manual3 Ad Code

সংগৃহীত ছবি

রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের
বাসস

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক অগ্রগতির পরিপ্রেক্ষিতে রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে নতুন করে আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ মিশনের প্রধান ড. লরা টম বন্ডে-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের কারণে সৃষ্ট মানবিক চাহিদা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্বের জন্য তিনি আইওএমকে ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে উভয় পক্ষ নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন এবং মেধাভিত্তিক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও ‘ইস্টার্ন করিডোর ইনিশিয়েটিভ’, প্রত্যাবর্তনকারী অভিবাসীদের বিভিন্ন চ্যালেঞ্জ এবং জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষদের সমস্যা মোকাবিলা ও জলবায়ু অভিযোজনে সহায়তার উপায় নিয়েও তারা আলোচনা করেন

ড. বন্ডে চলতি বছরের মে মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’-এ বাংলাদেশের অঙ্গীকারের প্রশংসা করেন। তিনি ‘গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন’ (জিসিএম) বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের প্রথম ‘জাতীয় কর্মপরিকল্পনা’ অনুমোদনের বিষয়টিকে স্বাগত জানান।

তিনি জানান, আইওএম বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণ করতে প্রস্তুত। একইসাথে ,আগামী ৬ ডিসেম্বর সংস্থাটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

Manual7 Ad Code

বিডি প্রতিদিন

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com