• সিলেট, রাত ১২:৫২, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জয়িতা ফাউন্ডেশনকে কার্যকর করার পরামর্শ

admin
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৬
নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জয়িতা ফাউন্ডেশনকে কার্যকর করার পরামর্শ

Manual4 Ad Code

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জয়িতা ফাউন্ডেশনকে কার্যকর করার পরামর্শ

বাসস

 

ত্রয়োদশ জাতীয় সংসদের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বাড়াতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে।

একইসাথে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তা তৈরি, নারীদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান এবং নারী উদ্যোক্তাদের জন্য উপযোগী বাজার অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পাশাপাশি ‘জয়িতা’ ব্র্যান্ডকে পরিচিত ও প্রতিষ্ঠিত করতে জয়িতা ফাউন্ডেশনকে আরও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়।

Manual3 Ad Code

আজ জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি সেলিমা রহমানের সভাপতিত্বে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মনিটরিং ও পরিদর্শনের পরামর্শ দিয়েছে।

কমিটি শিশুদের বিকাশের জন্য শিশু একাডেমি কর্তৃক সারা দেশের প্রত্যেক জেলা ও উপজেলায় আলাদা প্রোগ্রাম করার পরামর্শ প্রদান করেছে।

বৈঠকে কমিটির সদস্য এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, বিলকিস ইসলাম, আন্না মিনজ, নূরুন্নিসা সিদ্দীকা, সাবিকুন্নাহার এবং মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি অংশগ্রহণ করেন।

বৈঠকে জয়িতা ফাউন্ডেশনের বর্তমান কার্যক্রম বিস্তারিতভাবে উপস্থাপন করা হয় এবং বর্তমানে যেসব ইউনিয়ন বা উপজেলা পর্যায়ে কিশোর-কিশোরী ক্লাব সম্প্রসারিত হয়েছে সেসব কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

সভাপতি জনপ্রতিনিধিদের সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন, নারীর ক্ষমতায়নে প্রান্তিক নারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জয়িতা ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।

Manual1 Ad Code

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন যেসব পদ শূন্য রয়েছে তা পূরণে কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।

Manual3 Ad Code

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

Manual7 Ad Code

নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন দপ্তর, সংস্থা ও অধিদপ্তরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com