• সিলেট, রাত ১২:৫১, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বাধীন ও নিরপেক্ষ প্রক্রিয়ায় শ্রমিকদের মজুরি নির্ধারণ করেছে বোর্ড: মাহদী আমিন

admin
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৬
স্বাধীন ও নিরপেক্ষ প্রক্রিয়ায় শ্রমিকদের মজুরি নির্ধারণ করেছে বোর্ড: মাহদী আমিন

Manual8 Ad Code

ফাইল ছবি

 

স্বাধীন ও নিরপেক্ষ প্রক্রিয়ায় শ্রমিকদের মজুরি নির্ধারণ করেছে বোর্ড: মাহদী আমিন
অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, গত তিন বছরে গার্মেন্টস শ্রমিকদের চারটি গ্রেডে গড়ে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত মজুরি বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক নানা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নিয়ে সরকার দ্রুততম সময়ে নতুন মজুরি বোর্ড গঠন করেছে। তবে এই মজুরি নির্ধারণে সরকারের কোনো সম্পৃক্ততা বা প্রভাব ছিল না। সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় মজুরি বোর্ড নতুন মজুরি কাঠামো নির্ধারণ করেছে।

বৃহস্পতিবার দুপুরে শ্রম ভবনে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহদী আমিন।

তিনি বলেন, সরকার গঠনের পর অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে শ্রমবান্ধব শ্রম আইন পাস করা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। দেশের বিভিন্ন শিল্পেও জ্বালানি সংকট রয়েছে। তারপরও ইতিহাসে প্রথমবারের মতো আগের পাঁচ বছরের পরিবর্তে তিন বছরের মধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

মাহদী আমিন বলেন, এবারের মজুরি বোর্ডের সদস্যরা প্রত্যেকেই অত্যন্ত গ্রহণযোগ্য ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। শ্রমিক ও শিল্পের স্বার্থ সংরক্ষণে তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছেন। শ্রমিক প্রতিনিধি যেমন সব শ্রমিকের প্রতিনিধিত্ব করছেন, তেমনি মালিক প্রতিনিধিও একজন শ্রমবান্ধব ব্যবসায়ী হিসেবে পরিচিত।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাই যে ধরনের সিদ্ধান্ত প্রত্যাশা করেন, সেই প্রক্রিয়ায় মজুরি বোর্ড সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে শ্রমিক, মালিক এবং নিরপেক্ষ প্রতিনিধিদের আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে। এখানে সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা বা প্রভাব ছিল না। এমন চমৎকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় মজুরি ঘোষণা করায় বোর্ডের সদস্যদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই।

তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের চারটি গ্রেডের মধ্যে তিনটিতে সর্বসম্মতিক্রমে ঐকমত্য হয়েছে। একটি গ্রেডে ঐকমত্য না হলেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে। ওই গ্রেডে শ্রমিক পক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা এবং মালিক পক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। ভোটের মাধ্যমে মাঝামাঝি ১৭ হাজার টাকা নির্ধারিত হয়েছে। সারা দেশে গণতন্ত্রের যে শক্তিমত্তা দেখা যাচ্ছে, গার্মেন্টস খাতের ন্যূনতম মজুরি নির্ধারণেও তার প্রতিফলন ঘটেছে।

মজুরি বৃদ্ধির তুলনামূলক চিত্র তুলে ধরে মাহদী আমিন বলেন, চারটি গ্রেডে গড়ে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত মজুরি বৃদ্ধি পেয়েছে। গ্রেড-১-এ ২০২৩ সালে মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। এবার তা নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। অর্থাৎ, বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা বা ৪৩ শতাংশ।

Manual2 Ad Code

তিনি বলেন, বৈশ্বিক নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তিন বছরে চারটি গ্রেডে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত মজুরি বৃদ্ধি পেয়েছে। বোনাস ও ওভারটাইম যুক্ত হলে শ্রমিকদের মাস শেষে প্রাপ্ত অর্থ আরও ভালো ও সম্মানজনক অবস্থানে যাবে বলে আমরা বিশ্বাস করি।

মালিক প্রতিনিধিদের বরাত দিয়ে তিনি বলেন, মালিকদের অনেকে প্রত্যাশা করছেন, শ্রমিকদের একটি বড় অংশ মাস শেষে ২৫ হাজার টাকা পর্যন্ত বেতন নিয়ে যেতে পারবেন।

Manual4 Ad Code

মাহদী আমিন বলেন, মজুরি নির্ধারণের ক্ষেত্রে মূল্যস্ফীতি, জীবনযাত্রার মান, ব্যয় বৃদ্ধি, বাংলাদেশের অন্যান্য শিল্পের মজুরি, শিল্পের সক্ষমতা এবং বড়, মাঝারি ও ছোট কারখানার পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামোর সঙ্গেও তুলনা করা হয়েছে। সব মিলিয়ে বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে মজুরি বোর্ড সম্মিলিতভাবে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করেছে।

তিনি বলেন, গতকাল থেকে শ্রমিক ও মালিকদের সঙ্গে আলোচনা করে দেখা গেছে, বিপুলসংখ্যক মানুষের কাছে নতুন মজুরি কাঠামো গ্রহণযোগ্য হয়েছে। অনেকে এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ ফলপ্রসূ মজুরি কাঠামো ঘোষণা করায় মজুরি বোর্ডকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com